ইনডিয়ান ভিসা
২৩ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইনডিয়ান ভিসা চেয়ে আবেদন করেছিলাম কিন্তু আবেদনটি প্রত্যাখাত হয়েছে। নেপাল যাচ্ছি তাই ট্রানজিট ভিসা চেয়েছিলাম। নেপালের ভিসা আগেই নেয়া ছিল। আমরা কয়েকজন বন্ধু আবার ঠিকই ভিসা পেয়ে গেছে। আমি কেন পেলাম না বুঝে উঠতে পারছিনা। কেউ বলছে স্থায়ী ঠিকানার টেলিফোন বা বিদ্যুত বিলের কপি দিতে। আমি শুধু বর্তমান ঠিকানার বিলের কপি দিয়েছিলাম। যারা ভিসা পেয়েছি কাকতালীয় ভাবে সবার বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা আবার একই। আমার পাসপোর্টটা একদম নতুন ছিলনা, সাত বছরের পুরানো, সিংগাপুরের একটা ভিসারও ছাপ্পড় ছিল। পুরোনো হবার দরুন পাসপোর্টটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সাক্ষরওয়ালা পৃষ্ঠাটায় সাক্ষরের কিছু অংশ ছিড়ে গেছে, খুব সামান্য অংশ যদিও। এটা কোন কারণ হতে পারে কিনা ভাবছি। ওরা কোন কারণও বলে দেয়নি কেন আমাকে ভিসা দেওয়া হলনা। ভিসা ফরমে ব্যাক্তিগত তথ্য ছাড়া বাকি সবই আমার বন্ধুদের মতই ছিল।
কোন ব্লগার কি বলতে পারেন ভিসা পেতে এখন কী করণীয়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন