somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি প্রযুক্তি যখন লুটপাটের মাধ্যম। কেন সরকার কর গ্রহন না করে ছাড় দিতে বেশী আগ্রহী।

২১ শে মার্চ, ২০১০ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

VOIP বৈধ ভাবে করার সহজ সরল উপায় কি?
জানতে হবে VOIP কল টার্মিনেশন কি ভাবে হয়?
একটা সিম বা সংযোগ > সংযুক্ত থাকবে একটা গেটওয়ে তে> গেটওয়ে আই পি দ্বারা সংযুক্ত থাকবে ইন্টারনেট এর সাথে।
কি ভাবে কাজ করে ?
বিদেশ থেকে কল টা আই পির মাধ্যমে জাবে গেটওয়ে তে> গেটওয়ে থেকে > সিম বা সংযোগে > ঐ সিম বা সংযোগের মাধ্যমে যে নাম্বারে কল করা হ্য়ছে সে নাম্বারে তাই কল করা নাম্বারে নাম্বার আসবে ঐ নাম্বারের।
লাভ টা কিভাবে হয় ।
যে ই সংযোগ থেকে কল টা ডায়ালকৃত নাম্বারে যাচ্ছে যদি ধরে নেই নাম্বার টা গ্রামীন তা হলে সংযোগের খরচ ৮০পয়সা + ব্যান্ডউইথ প্রতি মিনিট ২০-২৫ পয়সা( ২৪ কে,বি,পি,এস কল প্রতি ) অন্যান্য খরচ ১০ পয়সা , ২০+ ২০+ ৮০=১,২০টাকা খরচ। বিদেশ থেকে কম্পানী গুলো কিনে থাকে ১,৩০টাকা বা ১,৪০ টাকা করে । তা হলে প্রতি মিনিট আনুমানিক নিট লাভ ০৫-২০ পয়সা (সংযোগ খরচ ভেদে)। এখানে লক্ষণীয় ঐ ব্যবসায়ীর লাভ হচ্ছে সর্বোচ্চ ২% ।
সরকার ট্যাক্স কি ভাবে পায় বা বন্চিত হয়।
এখানে একটা চমক আছে ।
যা কেও কখনো বলে না, সাংবাদিক দের কে খুব খারাপ একটা গালী মনে মনে দিলাম। হয় তারা মুর্খ অথবা কর্পোরেট দের টাকা খেয়ে অন্ধ ৯০% সম্ভাবনা টাকা খাওয়ার । যারা এত বড় বড় কলাম লিখে তারা জানে না এটা বিশ্বাস্য নয়।
সত্য হল সরকার কিন্তু সকল অবৈধ VOIP কল টার্মিনেশন থেকে কর পায় , কি ভাবে? কোন সংযোগ বা সিম থেকে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে সংযোগ বা কল টার্মিনেশন সম্ভব না। পোস্ট পেইড সংযোগের খেত্রে বিল পরিশোধের সময় এবং প্রিপেইডের ক্ষেত্রে ফ্ল্যাক্সি বা রিচার্যের সময় ১৫% ভ্যাট সরাকরের খাতে সয়ন্ক্রিয় ভাবে জমা হয়ে যায় । এটা ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই এবং এটা ফাকির কোনো অভিযোগ বা প্রমান এখন পর্যন্ত নাই।
যদি ১ কোটি টাকার কল টার্মিনেশন হ্য় তা হলে সরকার পায় নীট ১৫% ১৫ লক্ষ টাকা।
আগে উল্লেখ করেছি টার্মিনেশন ব্যাবসায়ীর লাভ সর্বোচ্চ ২% ।
হ্যাঁ এটা বলা যেতে পারে যে সরকার রাজস্য পাচ্ছে লোকাল কল চার্যের উপর । বন্চিত হচ্ছে আন্তর্যাতিক কলের রাজস্য থেকে সে টা কিভাবে পেতে পারে ? সেই ব্যাপারেও আলোচনা করব ।
এই পর্যন্ত এ কথা টা বুঝে নিতে হবে যে "অবৈধ VOIP কল টার্মিনেশন থেকে সরকার রাজস্য পায়না" এ কথা টা সবচেয়ে বড় মিথ্যা প্রপাগান্ডা ও শক্তিশালী পয়েন্ট পাবলিক সেন্টিমেন্ট ব্যাবহার করার।
কি ভাবে তথা কথিত "অবৈধ VOIP কল টার্মিনেশন" থেকেও আন্তর্যাতিক কলের রাজস্য পাওয়া সম্ভব ?
আগেই আলোচনা করেছি কল টার্মিনেশন সংযোগ বা সিম ছাড়া সম্ভব না।
সব ওপারেটর (মোবাইল এবং পিএসটিএন) কে অনুমতি দেয়া যেতে পারে বিশেষ সংযোগ দেওয়ার যে রকম পি সি ও সংযোগ দেওয়ার অনুমতি আছে সকল অপারেটরের, যে সংযোগ দিয়ে শুধু VOIP কল টার্মিনেশন হবে , ঐ নম্বর গুলো কে রিচার্যের ক্ষেত্রে সয়ংক্রীয় ভাবে ৩০% বা ৪০% ভ্যাট সরকারি কোষাগারে চলে যাবে ।
অবিশ্বাস্য হলেও সত্যি ৮% ওপরে বৈধ লাইনেও সরকার রাজস্য পায় না।
সত্য হল, চুক্তি অনুযায়ী বৈধ কম্পানী গুলো সর্বোচ্চ ৫৪% লাভ্যাংশ সরকার কে দেয়। যেহেতু বৈধ লাইন গুলো রিচার্য করতে হ্য় না, বিল পরিষোধের সময় ১০০% বৈদেশিক উৎস এবং লাভ্যাংশে সরকারের অংশিদারিত্বের কারনে কোন প্রকার রাজস্য বা কর দিতে হয় না।
মূল খেলাটা হ্য় লাভ্যাংশ ভাগের সময়।
যারা অর্থনীতির খবর রাখেন তারা জানেন কিভাবে লাভ্যাংশ তে কারচুপি করা হয়, তারা লাভ শো করে ৩০% পরে খরচ শো করে ২০% নিট লাভ থাকে ১০% লভ্যাংশ দেয় ৫৪%= ৫,৪%, এই চুরি তে মন্ত্রনালয় থেকে নিয়ে সবাই জড়িত ।
ফলাফল হল অবৈধ VOIP কল টার্মিনেশন ব্যাবসায়ী রা ১৫% রাজস্য দিয়ে ১০% রাজস্য ফাঁকি দেয় (যদি ধরে নেই আন্তর্যাতিক কলের রাজস্য হওয়া উচিৎ ২৫% ) তাই অবৈধ, তা হলে বৈধ যারা ২০% রাজস্য চুরি করে (যদি ধরে নেই আন্তর্যাতিক কলের রাজস্য হওয়া উচিৎ ২৫% )আর ৫-৬% রাজস্য আদায় করে তাদের কে কি বলবেন? কেনই বা তারা বৈধ?


অসমাপ্ত ঃ আগে লিখব কেনো এই তথা কথিত অবৈধ VOIP কল টার্মিনেশন কে বৈধ করে চলতে দেওয়া উচিৎ ? এরকম চললে আসলের কাদের ভাত মারা যাচ্ছে ? কেন তারা এত ভুল ভাবে উপস্থাপন করছে? আসল লাভবান কারা হবে ? কি ভাবে? আর শুধু মাত্র তিন কম্পানী কে দিলে কাদের সত্যিকার ক্ষতি? মডেল হিসাবে প্রযুক্তিগত উন্নত দেশগুলো তে নীতি মালা কি?
এর মাঝে আপনাদের প্রশ্ন বা পরামর্শ পেলে লেখা তে যোগ করে দিতে সুবিধা হবে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ রাত ৩:৫৯
১৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×