somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষয়ের অস্তিত্বই কিংবা বিশ্বাস তার প্রচারের ক্ষেত্র তৈরী করে। অস্তিত্বহীন কিংবা বিশ্বাস বিহীন কোন বিষয় কিংবা বস্তুর প্রচার প্রাসঙ্গিক নয়।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষয়ের অস্তিত্বই কিংবা বিশ্বাস তার প্রচারের ক্ষেত্র তৈরী করে। অস্তিত্বহীন কিংবা বিশ্বাস বিহীন কোন বিষয় কিংবা বস্তুর প্রচার প্রাসঙ্গিক নয়।

আদর্শগত দিক থেকেও তা সমীচীন নয়।

উদাহরনের মাধ্যমে বুঝা যাক। ধরেন আমার কাছে একটি লাল কলম আছে। এ কথা আমি তাহলে নির্দ্বিধায় বলতে পারি যে আমি আমার কাছে যে লাল কলমটি আছে, তা বিক্রি করবো। কেনা না কেনা ক্রেতার বিবেচ্য বিষয়ের অর্ন্তগত।

কিন্তু যা আমার কাছে নাই, তা বলার কোন অধিকারও আমার নেই। আমার কাছে যদি লাল কলমটি না থাকতো, তবে নিশ্চয়ই আমি তা বিক্রয় করবো বলে প্রচার করতে পারতাম না! বিষয়ের অস্তিত্বই তার প্রচারের ক্ষেত্র তৈরী করে।

প্রসঙ্গক্রমে এ কথা বলা যায়, অস্তিত্ব দুপ্রকার হতে পারেঃ ১) দৃশ্যমান বস্তু বা বিষয় এবং ২) দৃশ্যমানতাহীন বস্তু বা বিষয়। দৃশ্যমান বস্তু বা বিষয় এর ক্ষেত্রে 'প্রচার' ক্রিয়াযন্ত্র নিয়ে কিছু না বললেও চলে। কিন্তু দ্বিতীয়টি নিয়ে কিছু বলতে হয়।

'দৃশ্যমানতাহীন বস্তু বা বিষয়'-এর সাথে সম্পর্ক হচ্ছে 'বিশ্বাসের'। আবার 'বিশ্বাস' বিষয়টি 'আপেক্ষিক'। 'বিশ্বাস' কখনোই 'স্বতঃসিদ্ধ' নয়। আর তাই 'বিশ্বাসের' সাথে সম্পর্ক 'কম' বা 'বেশী'-এর। কোপারনিকাস 'বিশ্বাস' করতেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তার এই বিশ্বাস তৎকালীন খৃষ্ট্রীয় সমাজে সাদরে গৃহিত হয়নি। আধুনিক বিজ্ঞানের এই ক্রম উন্নতিও এই রকম হাজারো বিশ্বাসের উপরই গড়ে উঠেছে যতদিন পর্যন্ত না 'ত্বত্ত' বা 'Theory' শব্দটির ব্যবহার শুরু হয়। প্রতিটি 'ত্বত্ত'ই এক একটি 'বিশ্বাস'। হয়তো সময়ের পরিক্রমায় তার কিছু 'প্রমাণিত' হয় অথবা হয় না। ত্বত্ত প্রমাণিত না হয়েও বিজ্ঞানের উন্নতি হতে পারে। কেননা বিজ্ঞানের সকল বিষয়ই 'দৃশ্যমানতা'-এর ধারনায় সীমাবদ্ধ নয়। আর এই কারনেই 'বিশ্বাস' 'আপেক্ষিক'।

এই আপেক্ষিক বিশ্বাস 'ব্যক্তিগত' ক্ষেত্রে ব্যক্তি বিশেষের জন্য ততই জোরালো বা গুরুতর যার ঐ বিশ্বাসে 'উপলব্দি' যত বেশী। 'বিশ্বাস' যেহেতু 'দৃশ্যমান' নয়, বিশ্বাসের প্রগাঢ়তা জানা যায় ব্যক্তির 'কার্যকারণ' থেকে যেই কার্যকারণের জন্ম হয় ঐ গোড়ার 'উপলব্দি' থেকে। আর ঠিক এই কারনেই কেউ কিছু বিশ্বাস করলে আপনি তাকে কটাক্ষ করার কোন 'নৈতিক' অধিকারই আপনার নেই।

এখন প্রশ্ন আসে তা 'প্রচারের' অধিকার আছে কি? প্রথমেই আলোকপাত করেছি আপনার কাছে যদি একটি লাল কলম না থাকে, আপনি কি তা বিক্রয় করার প্রস্তাব আমাকে দিতে পারেন? যদি কলমটি না থাকলেও আপনি সেই প্রস্তাব দেন, তবে আপনি আমার সাথে কি মিথ্যা বললেন না? আর তাই 'বিষয়' কিংবা 'বস্তু'র অস্তিত্ব যদি আপনার কাছে 'দৃশ্যমানতা' কিংবা 'বিশ্বাসের' কষ্টি পাথরে পরখ না করা থাকে, তবে আপনি তার 'প্রচার'ও করার কোন 'নৈতিক' ভিত্তি আপনার নেই। আশা করি আপনি নিজেকে মিথ্যেবাদী রুপে প্রমাণিত দেখতে চাইবেন না!!!

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×