somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর

২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহর জুড়ে ফরমালিন বিহীন নির্ভেজাল জ্যাম । তিনবেলা ভাতের এক বেলা খাওয়া মিস হতে পারে কিন্তু জ্যাম খাওয়া মিস হবেনা । বৃষ্টি হলে জ্যাম বৃষ্টি না হলে জ্যাম , রোদ উঠলে জ্যাাম, মেঘ হলে জ্যাম । স্কুল খোলা থাকলে জ্যাম, বন্ধ থাকলে জ্যাম । ভিআইপি এলে জ্যাম , গেলে জ্যাম । কখনো রাত গভির হয় জ্যাম গভির হয় । এবার রোজার ঈদ থেকে সেই যে জ্যাম লাগল আর খোলেনা । খুলতে খুলতে সানি লিওন হল, খুলনা হল জ্যাম আর খোলেনা । রোজার ঈদে একজন করে মানুষ বাড়ী গেছে সাথে করে দুজন কে এনেছে ।

এক কাপ চা খাবেন আসেন ঢাকা, চাকুরী নেবেন, পেনশন নেবেন, বুদ্ধিজীবি কবরে দাফন হবেন, রাষ্ট্রীয় মর্যাদাতে মরবেন, বিদেশ যাবেন, টেকনাফ মালয়শিয়ান এয়ারপোর্ট দিয়া ব্যাংকক, কুয়ালালামপুর, ইন্দোনেশিয়া, অষ্ট্রেলিয়া যাবেন আদম হবেন। ৩০০০ হাজার টাকা বেতনের চাকুরী থেকে ৩০০০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে মেরে দিয়ে লাপাত্তা হবেন, ভিখ্খা করে কোটি পতি হবেন, ডন, ছোটা শাকিল, দাউদ ইবরাহিম, হবেন, এমফিল করবেন, পিএইচডি করবেন, বুদ্ধিজীবি হবেন, বিশ্ববিদ্যালয়, পত্রিকার মালিক হবেন, রানা প্লাজায় মরে বিশ্বের সংবাদ শিরোনাম হবেন, রাজনীতি করতে করতে রাজপথের বৈশ্যা হবেন, এমপি , মন্ত্রী হবেন, দরকারী হুযুর, সরকারী হুযুর, বড় হুযুর, ছোট হুযুর, খতিব হুযুর হবেন , মাদক ব্যবসায়ী থেকে কোটিপতি হবেন তাহলে আসেন ঢাকা ।

ঢাকা ভার্সিটির ঈশা খা আবাসিক থেকে বের হতে চিন্তা করি নীলখেত না শাহবাগ । ভিসির বাসার সামনে আসতে দেখি নীলখেতের জ্যাম ফুলার রোড ছুই ছুই । রিকশা হোন্ডা সব উল্টা লেনে যাচ্ছে । ওকে তাহলে শাহবাগ দিয়ে যাই । লেকচার থিয়েটারের সামনে দিয়ে মধুর ক্যান্টিন হয়ে সামনে যাবার পর জ্যাম ছবির হাট পর্যন্ত ঠেকেছে ।

এইবার যাবে কোথায় বাছাধন ? সব বাইকার রা একে একে রং ওয়ে আমিও পেছনে । মনে মনে উওর রেডি করে রাখি কেউ ধরলে বলব ওনারা গেল তাই আমিও গেলুম । এ রকম একটা গল্প আছে । ইউনিভার্সিটির হলের কুক মাংস বাটিতে কম দেয় । একদিন এক ছাত্র বল্ল তুমি যে নিয়মিত মাংস কম দাও রোজ কিয়ামতের দিন তোমাকে যখন জিগ্গেস করা হবে তখন কি উওর দেবে ?

কুক অম্লান বদনে বল্ল । দেখেন হেইদিন আমি একা না আমার মত হাজারো কুকের আলাদা লাইন হইবো যারা মাংস কম দিছে, আমি তো আর সবার আগে থাকমু না আমার আগে আরও কুক থাকবো হেরা যেটা উওর দিব আমিও সেটাই দিমু ।

মাঝে এক ক্লায়েন্ট এল অফিসে গল্পের মাঝে এক পর্য়ায়ে বল্লেন তিনি অষ্টেলিয়া যাচ্ছিলেন । বিমানে তার পাশের সিটে বসেছিল একজন অষ্ট্রেলিয়ান । ওই দেশের একজন হাই অফিসিয়াল । আমার ক্লায়েন্ট তাকে জিগ্গেস করল কেমন লাগল বাংলাদেশ ? অষ্ট্রেলিয়ান ভদ্রলোকের উওর তোমাদের কোএকজিসটেন্স সারা পৃথিবীর জন্য অনুকরনীয় ।

সেটা কেমন ?

তোমাদের ঢাকাতে একি রাস্তায় একশ কিলোমিটার গতির গাড়ীও চলে ৫ কিলোমিটার গতির রিকশাও চলে । মজার বিষয় খুব বেশি একসিডেন্ট হয়না । অষ্ট্রেলিয়াতে হলে কত মানুষ মারা যেত একদিনে । তোমার শহরের সিগন্যালে লাইট জ্বলুক বা না জলুক ট্রাফিক থাক বা না থাক সিগনাল পার হওয়া যায় । আর লাল বাতিতে গাড়ী চলে সবুজ বাতিতে থামে । সো তোমাদের কাছে শিখবার আছে অনেক কিছু শুধু অষ্ট্রেলিয়ার না সারা বিশ্বের ।

তাহলে আসুন সবাই মিলে কোরাশ করি ।

প্রাউড টু বি এ বাংলাদেশী ।
সিডনি টু ঢাকা
গাজীপুর টু ক্যানবেরা
এডিলেড টু নীলখেত
ডার্লিং টু শীতলখ্খা ।

আশা করছি টনি এবট সাহেব ভিডিও কনফারেন্স করে সুর মেলাবেন

ইকবাল রোড
মোহাম্মদপুর
ঢাকা
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক

লিখেছেন জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !

বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন

লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫

২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×