somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভদ্রলোক কে উইলসন দাদা বলে ডাকি । ধর্মটা বদলে গেলে যা হয় আর কি । সম্পর্কটা দাদা হয় অফিসে বাবু হয় । পরিচয় বছর দশ বারো আগে । পুরো নাম উইলসন ডি কষ্টা । উইলসন দাদা আমাকেও দাদা বলেই ডাকেন । দাদার কাজের বিষয়ে আমাকে বললেন দাদা আমি কিন্তু ঈশ্বর কে খুব করে ডাকছি । যেন কাজটা হয়ে যায় । আমি উওরে বল্লাম দাদা ঈশ্বর যদি আপনার এই ওয়ারির মহাজন লেনে থাকে তাহলে ডাকেন । ওনি বনানী, বারিধারা, গুলশান থাকার কথা । সামান্য বৃষ্টিতে আপনার ওয়ারির রাস্তার পানিতে গু ভাসছে । ওনি কি থাকবেন এখন এদিকে । এমন অবষ্থায় ইশ্বর কে ডেকে দেখেন যদি শোনেন ।

উইলসন দাদা হো হো করে হাসতে লাগলেন । উওরে বললেন মজা নিলেন । আমি বল্লাম এক লেখক এমনটাই বলেছিলেন । আমি সেটাকে আমার মত করে বল্লাম ।

উইলসন দাদা ধর্মে ক্রিচিয়ান । পচিশে ডিসেম্বরে বাসায় ডেকে উদরপুর্তি করাতেন বাহারী লালপানি সহ । দাদার সাথে এমন নানাবিধ গল্প হত যদি দাদা গল্পের বস্তাটা খুলতেন । এমন এক বৃষ্টি বিধৌত দিনে দাদা গল্পের ছালাটা খুললেন । দাদা বললেন তার পুর্ব নাম ছিল উওম । আমি বল্লাম দাদা সেটা উইলসন হল কি করে ?

দাদা বলতে শুরু করলেন ৭১ এ দাদার বাবাকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় । দাদার বয়স ছিল দশ বছর । দাদা ও তার মা সহ পাকিদের কাছে কান্নাকাটি করছিলেন । সাহায্য করতে এলেন উক্ত এলাকার পুলিশের ওসি । ওসি সাহেব ছিলেন দাদার বাবার বন্ধু । ওসি সাহেব পাকিস্তানী বাহিনীকে বললেন এই বেটা নীচু হিন্দু নাপিত শ্রেনীর ওকে ছেড়ে দেন । পাকিস্তানী বাহিনী নীচু শ্রেনীর হিন্দু ভেবে ছেড়ে দিয়েছিল ।

ওসি সাহেব বলেছিলেন এইবার বাচাতে পারলাম । আর পারবো কি না জানিনা । তোরা পুরো পরিবার ধর্ম বদলা । তোরা হিন্দু থেকে ক্রিচিয়ান হয়ে যা । দাদারা পুরো পরিবার হিন্দু থেকে ক্রিচিয়ান হয়েছিল । সেই সুবাদে দাদা উওম থেকে হয়েছিল উইলসন । যুদ্ধ শেষ হল । দাদা মিশনারী স্কুলে ফৃ পড়াশুনার সুযোগ পেলেন । দাদা এক সময় উচ্চ শিখ্খা নিয়ে চাকুরী পেলেন । বহু সময় পেরিয়ে গেল দাদার বাবা মারা গেলেন । বাবা মারা যাবার কবছর পর দাদার মা একদিন ফোন করে বললেন তিনি তার পুরাতন হিন্দু ধর্মে আবার ফিরতে চান । দাদা কে সহ ।

দাদা তার মাকে বললেন তুমি গেলে যাও বাকী ভাইবোনদের সহ। কিন্তু তিনি পারবেন না । কেননা দাদার ক্রিচিয়ান ধর্মের কাছে অনেক রিন হয়ে গেছে জীবনে । মাকে আরও বললেন তোমার প্রতি দায়িত্ব কর্তব্য তেমনি থাকবে । দাদা ক্রিচিয়ান থাকলেন বাকী পরিবার হিন্দুতে রুপান্তর হল । দাদা তার পরিবারের প্রতি কোন দায়িত্বে অবহেলা করেননি কোনদিন ।

দাদার বাসা থেকে বেরিয়ে আসছিলাম । মহাজন লেন, কাজীর দেউরি, উর্দুরোড,এ এখনো গু ভাসছে । ঈশ্বর দাদার ডাক শুনবেন কি না কে জানে

পহেলা আগষ্ট - ২০১৭
ইকবাল রোড - ঢাকা
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×