somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহুরে ফোকলোর

চিনির কেজি ৮০ টাকা । ভিষন ভাল লাগল । এই না হল মধ্যম আয়ের দেশ । বড় লোক হইবেন বাইজি নাচাবেন না তা কি হয় । গত জুলাই মাসটা সারা পৃথিবীতে ছিল শোকের মাস । অস্বাভাবিক মৃত্যু যেন ইতিউতি তাড়িয়ে ফিরছিল প্রান্তে প্রান্তে । ঢাকা, লুজিয়ানা, শোলাকিয়া, নিছ, আলেপ্পো, মদীনা, বেনগাজী, আল জাজিরা, কোলন কোথাও বাকী নেই ।

শহরজুড়ে প্রতিবাদ হিসেবে ফুটপাতে দাড়িয়ে টিভি ক্যামেরার সামনে, কখনো মোবাইলে সেলফি নিয়ে নিজের উপস্থিতি জানানো হচ্ছে । হাতে ব্যানার । এই শহরে ব্যানার গুলোর শেষ ঠিকানা হয় ঝুপরি চায়ের দোকানে । অথবা ফুটপাতে ভাসমান মানুষের মাথার ছাদ হিসেবে । তাই নগরজুড়ে ডালভাতের মত জ্যামটাও লেগে গেছে । ঠাটাপড়া রোদে ঠায় দাড়িয়ে থাকতে থাকতে মানুষের পশ্চাতদেশ হচ্ছে বানরের পশ্চাদেশের মত লাল । কেউ বা বমি উগরে দিচ্ছে । লোকাল বাস গুলো ভিষন চমতকার । জিন্নাহ মরার সময় থেকে আজ অবধি চলছে । খড়া, বন্যা, বৃষ্টি, পেট্রল বোমা, কার্ফু সব কিছুতেই এরা যেন মানান সই । চলছে গাড়ী যাত্রাবাড়ী ।

কিছুদিন আগে এক প্রতিবাদ দেখলাম ঢাকা ভার্সিটিতে চতুর্থ শ্রেনীর কর্মাচারীদের ।
তাদের শ্লোগান
ভিসি স্যারের ভয় নেই
রাজপথ ছাড়ি নাই ।

মিছিলের এমন বাক্য শুনে মনে মনে বল্লাম ভাইরে তাইলে আপনি রাজপথে থাকলে অফিসের আর্দালীর, ফরমায়েশির কাম কে করবে ? তো আপনি যদি রাজপথেই থাকেন সাথে বোনাস হিসেব রাজপথ ঝাড়ু দেয়ার দায়িত্বটাও নেন । ছফা সাহেব বেচে নেই থাকলে গাভী বৃন্তান্তর দ্বিতীয় খন্ড বকরী বৃন্তান্ত লিখে ফেলতেন ।

আর এক প্রতিবাদ চলছে সুন্দরবনের । ফেসবুকে অনেকেই লিখছেন আমি সংবিধানের এত ধারা মতে ...... । আমি এর পখ্খে আছি । আবার কেউ লিখছে পখ্খে নাই । যারা আবার কোনটাতেই নেই তারা মুড়ি খাচ্ছেন । তারা দেখছেন তাদের বাড়ীর পাশে সুন্দরবন কে কাছে থেকে উপভোগ করবার জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পরিবেশ বান্ধব শাখা খোলা হয়েছে । তাই আরামে মুড়ি খেতে বাধা নেই । দেশ গ্রামে মুড়ি তৈরি করতে ইলেকটৃসিটি লাগেনা । তাই চিন্তা কম । প্রাকৃতিক সুর্যের আলোতে মুড়ির ধান শুকিয়ে সেটাকে চাউল বানিয়ে লবন পানি দিয়ে মাখিয়ে গরম বালুতে ভাজলেই মুড়ি ।

ইদানিং সুর্যের আলো দিয়ে কারেন্ট তৈরি হচ্ছে । তাই মুড়ি খাওয়া পার্টির একটু ভয় যদি সুর্যের আলো শেষ হয় । মিনিটে মিনিটে বোম ফোটা পাকিস্তানের পার্লামেন্ট চলে সৌর বিদ্যুতে । পৃথিবীর একমাত্র পার্লামেন্ট । ২০১৫ সালে চায়না ১লাখ ৪৫ হাজার মেগাওয়াট সৌরবিদুত উতপন্ন করেছে । মুড়ি খাওয়া পার্টির আবার ভয় । এত বিদু্ত তৈরি হলে মুড়ির ধান শুকাবে কেমনে ?

ভয়টা আরও বেড়েছে মুড়ি যাচ্ছে বানের পানির এলাকায় । কুড়িগ্রামের রাজীবপুরের বাসুনিয়া গ্রামের ময়েজ মুন্সি সাংবাদিক দেখলে বলতেছে হামার কতা আর না শোনেন, শুনিয়া, নেকিয়া কি করিবেন ? পারলে এনা পা্ইশা দেও - মুড়ি কিনিয়া খাই । খুব ভোগ নাগছে ।

০১/০৮/২০১৬
ইকবাল রোড

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×