somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর

১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ । দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন রেশনিং হয়েছিল তেমন রেশনিং তবে ভদ্রভাষার নোটিশ আকারে । ওয়ালমার্ট, কস্টকো, জেয়ারস, ছোবিচ, ফার্মবয় সহ সব গ্রোসারী শপ ঝুলিয়ে দিয়েছে এমন নোটিশ । এক প্যাকেট ডিম কিনুন । এক প্যাকেট চিকেন ব্রেষ্ট কিনুন ।

মুক্তিযুদ্ধের সময় যেমন মানুষ ঝোপে জংগলে, কিংবা বাংকারে লুকিয়ে থাকত । এখন মনে হচ্ছে বাসায় লুকিয়ে আছি । আমার বড় বোন বলত আম্মার সাথে কি করে বাংকারে পাকিস্তানী আর্মীর ভয়ে লুকিয়ে থাকত । দিনাজপুর থেকে আম্মাকে বড় বোন কে নানা নিয়ে আসে নানীর বাড়ীতে । আব্বার নামে পাকিস্তানী মিলিটারী হুলিয়া জারী করে । আব্বা ইনডিয়াতে পালিয়ে গিয়ে কোন এক ক্যাম্পের ফাস্ট এইড সহকারী হিসেবে নিযুক্ত হন । আব্বাকে যে লোক পালিয়ে যেতে দেখে তাকেও পাকিস্তানী মিলিটারী গুলি করে মেরে ফেলে । প্রায় নয় মাস আম্মা সহ বাকী আম্তীয় স্বজন ধরে নেয় আব্বাকে পাকিস্তানী আর্মী মেরে ফেলেছে । যুদ্ধের দশ মাস পর আব্বা ফেরে । ছোটবেলাতে আম্মা বলত আমাদের দিনাজপুরের বাড়ী লুট হয়েছিল । তখন থেকে আমি ভাবতাম লুট বাংলা শব্দ । এরপর আরও বড় হলে আমার বড় ভাই বেশ চেস্টা করে আব্বার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যোগার করবার । যদি সরকারী চাকুরী হবার সুবিধা নিতে পারে । মুক্তিযুদ্ধের কমান্ডারদের দাবী মেটাতে না পেরে সার্টিফিকেটের আশাকে মোটামুটি ছাই চাপা দিয়ে বড় ভাই ইউ টার্ন নেয় । এখন তো দেখা যায় সহকারী মুক্তিযোদ্ধাও আছে । আবার কারও কারও দেখা যায় নামের আগে পিছে বীর মুক্তিযোদ্ধা । আবার কিছুদিন আগে দেখা গেল মুক্তিযোদ্ধার নাম রাজাকারের লিস্টে । সে কারনেই নাম না জানা কবি লিখেছিলেন যা নাই দুনিয়াতে তা আছে বাংলাদেশে ।


তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই রেশনিং এত বছর পরে আবার দেখতে হবে কে জানত । যুদ্ধ নেই তবু যুদ্ধের মত জীবন । একটু বেলা করে গ্রসারী শপে গেলে চোখে পড়ছে সেলফ সব ফাকা । এখানকার ফেডারেল সরকার প্রভিন্সিয়াল সরকার ইমার্জেন্সি দিয়েছে । বর্ডার বন্ধ করেছে । ঘরে থাকবার জন্য । অবস্থা দেখে মনে হচ্ছে আমরা ওয়ার জোনে । বাইরে বেরুলেই গুলি খাবার সম্ভাবনা । ইউনিভার্সিটি লোকাল স্টুডেন্টদের বলছে তোমরা বাড়ী চলে যাও । সব ক্লাশ পরীখ্খা এসাইনমেন্ট হবে অনলাইনে । স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব বন্ধ । কোন কোন প্রভিন্স অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে । অনিদিষ্টকাল শুনলেই বাংলাদেশের কথা মনে হয় । হরতালে, দুই বেগমের যুদ্ধ, এরশাদ হঠাও আন্দোলনে সব অনিদিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যেত । পাচ বছরের পড়াশুনা করতে সময় লাগত ৭ বছর ১০ বছর ১২ বছর ।

কতখন বাসায় থাকা যায় । গেলাম বিশ মিনিটের দুরত্ব নায়াগ্রা ফলসে । সব যেন থেমে গেছে । ফাকা পার্কিং লট । পানির অঝোড় ধারা দেখবার কেউ নেই । দুটো একটা সিগাল উড়ছে । নায়াগ্রা নদীর ক্যানাডার প্রমোদ জাহাজ হর্ন ব্লোয়ার আমেরিকার মেইড অফ দ্যা মিস্ট অলস বসে আছে । পুরো শহরের কফি শপ, বার সব বন্ধ । কফি শপ গুলো ড্রাইভ থ্রু চালু রেখেছে । ভিতরে ঢোকা যাবেনা । জানালা দিয়ে গাড়ী থেকে অর্ডার দিয়ে টাকা পে করে ফুড নিয়ে ভাগ । ভেতরে বসে খাওয়া বন্ধ ।

গতবছর এ সময় নায়াগ্রা ফলসে প্রতিদিন দু লাখ টুরিষ্ট থাকত। রাস্তা জুড়ে থাকত মানুষের কোলাহল । সারা পৃথিবীর মানুষ । বেশির ভাগ চায়নার, ইনডিয়ার, আমেরিকার, ইজরেল, বৃটেন, ইউরোপের । চায়না সব মিলিওয়নিয়ার বিলিয়নিয়ার । এখানে ছোটমোট জব চায়নিজরা করেনা । হালের বিএমডাবলু, ওডি, মার্সিডিজ চালায় । ক্যানাডা গুজের এক হাজার ডলারের জ্যাকেট পড়ে ।

তিনমাস আগে ট্রেনিংয়ের প্রথম দিন মেয়েটাকে দেখেছিলাম । চায়নিজ চেহারা । প্যানটৃ রুমে খাবার পর চোখ বুঝে মন্ত্র পড়ার মত বিড় বিড় করে। কথা বলার সুযোগ হয়নি । সেদিন কথা হল । বল্লাম তুমি কি চায়নিজ । বল্ল হ্যা । এখানে ইউনিভার্সিটিতে পড়ে । বাংলাদেশী বেশ কজন বন্ধু আছে । কথার এক পর্যায়ে বল্ল বাড়ী উহানে ।
বল্লাম তোমার পরিবারের কি অবস্থা ...
বল্ল সবাই ভাল আছে । তারা এখন আমাকে ডাকছে । পরিস্থিতি আমাদের এখানে যেহেতু খারাপ । তবে পরিস্থিতি কতটা খারাপ কেউ সঠিকটা জানেনা । চায়নার পাশে হংকং, তা্ইওয়ান, সিংগাপুর, থ্যাইল্যান্ড এতটা ইফেক্ট করেনি । সতর্কতা ছিল বড় কারন সাথে গরম আবহাওয়া ।

মানচিত্রে উহান যে অখ্খরেখা বরাবর সেটার কিছু কম বা বেশিতে ইরানের কোম শহর, ইটালীর লমবারডি যে গুলো করোনার এপি সেন্টার । অনটারিও তেমন কিছুটা কম বেশিতে । তাই বিপদ আচ করা যাচ্ছেনা । আর সাথে এখনো ঠান্ডা ০, ৭, বা ১৪ ডিগ্রী । আবার ঢাকা উহানের অখ্খরেখার নীচে । আবহাওয়া গরম থাকাতে বিপদের সম্ভাবনা কম আশা করা যাচ্ছে । কিন্তু নিশ্চিত করে বলা যায়না ।

এমন অনিশ্চয়তার মাঝে কাটছে যেন এক মহাকালের এক একটা দিন ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×