(আওয়ামী ভাষায়) মৌলবাদ, জঙ্গিবাদ, হেফাজতের দোসর বি এন পি'র পক্ষে কারা এখন কথা বলছে?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আওয়ামী লীগ সমর্থকরা (এবং তাদের বুদ্ধিজীবিরা) প্রায় সময় বিভিন্ন জায়গায় বিএনপিকে বলে থাকেন বি এন পি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। বি এন পি স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করে। বি এন পি ক্ষমতায় এলে দেশ জঙ্গিবাদ, মৌলবাদে ভরে যাবে। বি এন পি ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান হবে। আরো কত অভিযোগ। সেই বি এন পি'র পক্ষে (প্রকারান্তরে বি এন পিকে ক্ষমতায় আনার জন্য) ইদানিং কমিউনিস্ট, বামপন্থী, ধর্মনিরপেক্ষতাবাদীরা লড়াই করছে। যার মধ্যে আছেন - নুরুল কবির, পিয়াস করিম, আসিফ নজরুল, মাহমুদুর রহমান মান্না, কামাল হোসেন, এ বি এম মুসা, বদিউল আলম সুজন, নঈমুল ইসলাম খান প্রমূখ। এদের মধ্যে একজনও মৌলবাদি কিংবা জামায়াত কিংবা হেফাজত সমর্থক নন!
বি এন পি-তে বরাবরই নীরব ভোটার বেশী। বি এন পি-কে ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের মত এত কাঠ খড় পোড়াতে হয় না। মাঠের রাজনীতিতেও তাদের নেতারা তেমন সক্রিয় থাকেন না বলে অনেকের অভিযোগ। তবু তারা বেশ কয়েকবারই ক্ষমতায় এসেছে। মূলত আওয়ামী লীগের ব্যর্থতাই তাদের বারবার সুযোগ করে দেয়। ঠিক এখন যেমন এক কালের বি এন পি-মতবাদ বিরোধীরাই বি এন পি'র পক্ষে (আওয়ামী লীগের বিপক্ষে বললেই সেটা বিএনপি'র পক্ষে যাবে) সমানে সব টিভিতে কথা বলে চলেছেন। এজন্যই শেখ হাসিনা এত কথা বলার পরও আর খালেদা জিয়া নীরব থাকার পরও বি এন পি'র জনপ্রিয়তা বেশী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন