
অনেক বছর আগের কথা। বয়স ২২/২৩ বছর হবে হয়তো। গ্রামে বেড়াতে গিয়েছি। রাতে আড্ডা দিয়েছি এক সিনিয়র কাজিনের(আমার চেয়ে ৪ বছরের বড়) সাথে, তাদের বাড়িতে। আড্ডা শেষ। ফিরতে হবে আমার চাচার বাড়িতে। হাঁটার রাস্তা । ৫/৬ মিনিট লাগে যেতে। গ্রামের রাত মানে ছমছম করা। মাটির রাস্তায় তো আর লাইট নেই। সব অন্ধকার। সেই ছোট বেলা থেকেই একা চলতে ভয় পাই। টর্চ লাইট নিয়ে রওনা দিলাম। সিনিয়র কাজিনকে বললাম, চলেন আমাকে দিয়ে আসেন। সিনিয়র কাজিন গ্রামেরই সন্তান। সে আমাকে বললো, আরে মিয়া তোমরা শহরে থাকো, কীসের এত ভয়? বড় হয়ে গিয়েছ এখনও ভয় পাও। আরো কিছু কথা বলতে বলতে চলে আসি চাচার বাড়িতে।
উনি বাড়ির মুখে আমাকে পৌঁছে দিলেন আর বললেন, ভেতরে গিয়ে তোমার চাচাতো ভাইকে পাঠিয়ে দিও। আমি জিজ্ঞেস করলাম, কেন? উনি বললেন, "আমাকে বাড়িতে দিয়ে আসতে হবে!!!!"
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




