somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সনুর টুইট, প্রিয়াংকার সার্টিফিকেট এবং দুর্বল মুসলিমদের দৈন্যতা...

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. আমার এক ভারতীয় কলিগ(হিন্দু)-এর সাথে তাদের দেশের গরু বিষয়ক(!) (মানে গরুর গোশত খাওয়া, বিক্রি করা নিয়ে পিটুনি-হত্যা ইত্যাদি) আলোচনা চলছিল। সে আমাকে বললো, আমি যদি সৌদি আরবে বা কোন মুসলিম দেশে গিয়ে বলি, তোমাদের আল্লাহ খারাপ, খাল্লিবাল্লি তাহলে কী আমার কল্লা থাকবে? না। অথচ আমাদের দেশের মুসলমানরা(কিছু) আমার দেবী/ভগবানকে নিয়ে বাজে মন্তব্য(অশ্লীল, নগ্ন) করে তবু তাদের কিছু করা হয় না। হিন্দুদের জন্য গরু হচ্ছে মা-এর মত। তাই তারা আবেগ বেশী দেখাতেই পারে। অবশ্য আমি তাকে বুঝিয়েছিলাম যদি নিষিদ্ধ করা হয় তাহলে সবার জন্য করা উচিত। গরুর মাংস রপ্তানি নিষিদ্ধ করা উচিত। সে স্বীকার করেছে সেটা। আবার এটাও স্বীকার করেছে তার রাজ্য (কেরালা) সহ অনেক রাজ্যেই এটা বড় সমস্যা নয়। এমনকি তারাও গরুর গোশত খায়!!

২. সনু নিগাম একটা টুইট করলো। তার আজানের শব্দ ভালো লাগে না। তার ঘুমে ব্যাঘাত ঘটে। কেন জোর করে তাকে আজান শুনতে হবে, ব্লা ব্লা ব্লা। কিছু ক্রেজি (লাইক/শেয়ার দেনেওয়ালা মুসলমান) অনলাইনে ঝাঁপিয়ে পড়ল এই মন্তব্য নিয়ে। এক ক্রেজি হুজুর তার নামে ফতোয়া জারি করলো। আমরাও বাদ যাবো কেন? হুজুগে জাতি বলে কথা!

৩. সনুর মন্তব্যর পর প্রিয়াংকা চোপড়া টুইট করলো, তার নাকি আজানের সুর ভালো লাগে। আরো অনেক নন মুসলিম সেলিব্রিটিও সনুর মন্তব্যের সমালোচনা করল। আমাদের দেশের পিন্টু ঘোষও জানিয়েছেন ভালো লাগার কথা। আবার এসব মন্তব্য, খবর পেয়ে আমাদের ও তাদের কিছু(আসলে অনেক) ক্রেজি (লাইক/শেয়ার দেনেওয়ালা মুসলমান) খুশিতে গদগদ হয়ে গেল। তারা যেন হাঁফ ছেড়ে বাঁচল প্রিয়াংকা, কঙ্গনা, আজানের পক্ষে বলাতে!

৪. অথচ সনুর মন্তব্যে কিংবা প্রিয়াংকাদের সার্টিফিকেট নিয়ে প্রকৃত মুসলমানদের কোন বিচলিত হওয়ার বা আশ্বস্ত হওয়ার কিছু নেই। একজন অমুসলিমের কাছে আজান খারাপ লাগতেই পারে। উইকিপিডিয়ার হিসাবে প্রায় ৮০% হিন্দুর দেশ-এ এই মন্তব্যে দুঃখিত হওয়ারও কিছু নেই। ঠিক তেমনি হিন্দু বা অন্য ধর্মের আচার যদি কোন মুসলমানের ভালো না লাগে তাহলে তাদের(অন্য ধর্মাবলম্বী) দুঃখিত হওয়ার কিছু নেই। তারাও নিশ্চয়ই চাইবে না কোন মুসলমান তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের সার্টিফিকেট দিক! (দিলেও ঈমান থাকবে না!)
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×