somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ধর্ষণ' কে একটা দুর্ঘটনাই ভাবুন...

০৭ ই মে, ২০১৭ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. চরম রক্ষণশীল সৌদি আরব কিংবা চরম উদার ব্রাজিল - সবখানেই ধর্ষণ একটা মারাত্মক অপরাধ। কয়েকদিন আগে শেষ করলাম "13 reasons why" সিরিজটি। যেখানে একটা মেয়েকে তার বন্ধু জোর করে ধর্ষণ করেছিল। সে অপমানে আত্মহত্যা করেছিল। এই ২০১৭ তে এসেও আমেরিকার মত উদার একটা দেশের টিভি সিরিজে দেখানো হয়েছে বন্ধু হলেও ইচ্ছের বিরুদ্ধে এই কাজ করা কতটা অপমানজনক।

২. অমিতাভ বচ্চনের 'পিংক' ছবিতে দেখানো হয়েছে, ছেলেদের সাথে মিশলেও, অবাধ বন্ধুত্ব এমনকি এক রুমে আড্ডা দিলেও জোর করে সেক্স কে বৈধতা দেয়া যাবে না। No means No! জোর করা যাবেই না। জোর করলেই সেটা হবে ধর্ষণ। এমন কি স্বামীও জোর করে করলে অনেক দেশের আইনে সেটা ধর্ষণের শামিল...

৩. গতকালকের প্রায় সবগুলো পত্রিকায় আবারও একটা চাঞ্চল্যকর ধর্ষণের খবর ছাপা হয়েছে। প্রতিদিন অনেক মানুষ মারা যায় এক্সিডেন্টে তার খবর ছাপা হয় ছোট করে কিন্তু যখন বুয়েট বা ঢাবি'র কেউ মারা যায় তখন গুরুত্ব দিয়েই ছাপা হয়। যদিও সব ঘটনাই মর্মান্তিক ও দুঃখজনক। ধর্ষণের খবরও অহরহ ছাপা হচ্ছে। কিন্তু এবারের ঘটনাটি বেসরকারী বিশ্ববিদ্যায়ের ছাত্র ছাত্রীদের নিয়ে। তার উপর ধর্ষণকারীরা প্রভাবশালী। হুমকি পেয়ে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভিকটিম রা মামলা করতেও ১ মাসের বেশী সময় নেয়। মামলা নিতে পুলিশ আরো টালবাহানা করে। বোঝা যাচ্ছে এর সাথে অনেক বড় রাঘব বোয়াল জড়িত।

৪. ধর্ষণকে বৈধতা দেয়ার জন্য আমি ধর্মীয় বাধা সত্ত্বেও কেন ছেলে বন্ধুর পার্টিতে গিয়েছিল মেয়েরা সেই অজুহাত দাঁড় করাবো না, আমি সামাজিকতার দোহাই দিয়ে বলবো না মেয়েগুলো কেন এত রাতের পার্টিতে গিয়েছিল, গুলশানের পার্টিতে মদ, ইয়াবা থাকবে জেনেও মেয়েগুলো সেখানে গিয়ে ছেলেগুলোকে ধর্ষণে আহবান করেছিল এই কথাও বলবো না। আমি শুধু বলবো মেয়েগুলোর ইচ্ছা ছিল না। No means No...

৫. enough is enough. আমরা যত আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছি ততই ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। ধর্ম আর চরম শাস্তির আইন থাকার পরও এই অপরাধ কমানো যাচ্ছে না। তার একটাই কারণ, লজ্জা আর এই অপরাধ প্রমাণ করাটা। তবে থেমে গেলে চলবে না। মুখ খুলতে হবে। ভিকটিমদের বোঝাতে হবে এটা একটা দুর্ঘটনা। জীবন একটা দুর্ঘটনার জন্য থেমে থাকতে পারে না। সরকার আর প্রশাসনকে গুরুত্ব দিতে হবে অভিযোগকে। যত বাধাই আসুক সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। অন্তত জনপ্রিয়তার জন্য হলেও এই রাঘব বোয়ালদের শাস্তি নিশ্চিত করতে হবে। সবার ঘরের সদস্যরাই শিকার হতে পারে। আমরা পারবোই। আলো আসবেই।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ সকাল ৮:৫৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×