somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প - ঠিক যেন ২০ বছর আগের মত...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. মিজানের সাথে রুমা'র প্রথম সরাসরি কথা হয় বিয়ের স্টেজে। দেখা হয়েছিল বিয়ের এক মাস আগে রুমা-কে দেখতে গিয়ে। সেদিন কোন কথা হয়নি। মুরুব্বীরাই কথা বলেছিল। এরপর আর দেখা হয়নি, কথা হয়নি। ভাবা যায় এই ২০১৩ তে এসেও ঠিক যেন ২০ বছর আগের মত এরেঞ্জড ম্যারেজ। এখন তো বিয়ে ঠিক হওয়ার পর এক সাথে বাজার করা, দেখা করা, মোবাইলে কথা বলা খুবই সাধারণ ব্যপার। অথচ মিজানের বেলায় তা হয়নি। মিজান চাকুরি করতো ঢাকায় আর রুমা থাকতো চট্টগ্রামে। তাই এক সাথে বিয়ের বাজার করাটা হয়নি। আর ঘটনাচক্রে মিজান বা রুমা'র পরিবারের কেউ মিজান-রুমার মোবাইল নম্বরও বিনিময় করেনি! মিজানও মেয়েদের সামনে চিরকালীন লজ্জার কারণে আগ বাড়িয়ে নম্বর চায়নি। যদিও কোন এক পক্ষ চাইলেও কোন বাধা দেয়া হত না। মিজান বন্ধুদের প্রায়ই বলে আমাদের সম্পর্ক পুরোনো দিনের দম্পতিদের মতই। প্রথম সাক্ষাৎ স্টেজে, গাড়ি এরপর বাসর ঘরে...

২. দিন চলে যায়। সুখের সংসার চলতে থাকে। দুই বছরের মাথায় একটা বাচ্চাও আসে। কিন্তু রুমা'র মধ্যে একটু পরিবর্তন আসতে থাকে। এটা শুরু হয় প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে। মিজান জানতো এগুলো 'বেবি ব্লুস সিনড্রোম'(বাচ্চা হওয়ার আগে ও পরে মহিলাদের মানসিক অবস্থার পরিবর্তন)। মিজান ভেবেছিল বাচ্চা হওয়ার পর কেটে যাবে। কিন্তু বাচ্চা হওয়ার পরও তার এই মানসিকতার পরিবর্তন হয়নি। যৌথ পরিবারে মিজানের ভাইয়ের স্ত্রীর সাথে দ্বন্দ্ব আর মিজানের মায়ের দোষ বের করাটাও রুমার মধ্যে চলে আসে। সব মিলিয়ে গতানুগতিক পারিবারিক ঝামেলা। এর মধ্যে মিজান আবার ভালো চাকুরির প্রস্তাব পেয়ে চলে যায় দেশের বাইরে...

৩. রুমার মধ্যে ক্ষোভ জন্ম নেয়। মাত্র পাঁচ মাসের বাচ্চা রেখে কীভাবে মিজান পারলো তাকে একা রেখে বাইরে যেতে? বাস্তবতা মেনে নেয় রুমা। সব আবার স্বাভাবিক হয়। মিজান-রুমা দিনের বেশীরভাগ সময় ব্যস্ত থাকে ইমো, হোয়াটসআ্যাপ বা ম্যাসেঞ্জারে ভয়েস কিংবা ট্যাক্সট চ্যাটে। দূরে থাকলেও আর দূরে মনে হত না। এক বছরের মাথায় মিজান ছুটি নিয়ে দেশে আসে মাত্র পঁচিশ দিনের জন্য। মিজান আবার ফেরত আসে বিদেশে। প্রমোশান হয়। আরো বেশী কথা হয়...

৪. ওদিকে রুমার মধ্যে আবার হতাশা পেয়ে বসে। রুমা ভাবতে থাকে এই কী জীবন? বছরে একবার দেখা হবে ২০/২৫ দিনের জন্য? এভাবে কত বছর চলবে? রুমাকে নিয়েও যাবে না। ভালো বেতনের কারণে চাকুরিও ছেড়ে আসবেনা। তাহলে রুমার প্রাপ্তি কী? শুুধুই অপেক্ষা আর অপেক্ষা। এই জীবন তো রুমা চায়নি। রুমা এবার চাপ দেয় মিজানকে ফেরত আসার জন্য। মিজান জানিয়ে দেয় - আবেগ দিয়ে জীবন চলেনা। রুমা 'সাইলেন্ট ট্রিটমেন্ট'(কারো সাথে কথা না বলে রাগ দেখানো) প্রয়োগ করে মিজানের উপর। সব যোগাযোগ বন্ধ। মিজান তার মামা, চাচাদের প্রবাস জীবনের সাথে মিল খুঁজে পায়! যখন একটা চিঠি যেতে লাগতো ১৫ দিন আর উত্তর আসতে লাগতো আরো ১৫ দিন। কোন কথা নেই, কোন দেখা নেই। রুমা চিঠিও লিখবে না। ভাবা যায় এই ২০১৭ তে এসেও ঠিক যেন ২০ বছর আগের মত...
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×