somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুন্ডা তৈরির কারখানা : ছাত্র রাজনীতি

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১. হয়তো এখন আওয়ামী লীগ আছে বলে ছাত্রলীগের অপকর্ম আমাদের বেশী চোখে পড়ছে। প্রকৃতপক্ষে ছাত্র রাজনীতি মানেই বেয়াদব আর গুন্ডা তৈরি করা। ছাত্রনেতাদের কাজ কী? জোর করে মিছিলে যেতে বাধ্য করা, ক্যান্টিনে ফাও খাওয়া, সালাম না দিলে মারধর করা, টেন্ডারবাজি, চাঁদা বা অন্যায় দাবী আদায়ের জন্য শিক্ষকদের সাথে বেয়াদবি এমনকি গায়ে হাত তোলা ইত্যাদি। কম বেশী এগুলো ছাত্রদল, ছাত্রশিবির আর ছাত্রলীগের ছেলেরা করে থাকে...

২. এবার আমরা নতুন জিনিস দেখতে পেলাম ছাত্রলীগের মেয়েরাও তাদের ছেলে সহকর্মীদের মত উগ্র হয়ে গিয়েছে। যদিও এতদিন এই বদনামের ভাগী ছিল ইডেন কলেজ। কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রীরাও অমানুষে পরিণত হচ্ছে দিন দিন। যে নারীদের আমরা মা জাতি হিসেবে সম্মান করি সেই নারীদের মধ্যে এত হিংস্রতা কেন আসে তা বোঝার জন্য রিসার্চ করা লাগবে না। সব কিছুর মূলে ঐ একই ক্ষমতা, লোভ, প্রভাব, দল ক্ষমতায় গেলে দলীয় পুরস্কার-এসব কাজ করে...

৩. কিন্তু বিবেক বলে কি কিছু নেই? এই নেতা/নেত্রীদের ছেলে মেয়েরা কি এসব জানবে না? এদের সন্তানেরা কি বন্ধু বান্ধবদের সাথে তাদের বাবা/মায়ের কীর্তি নিয়ে বিব্রত হবে না? এদের অভিভাবকরাও কি বিব্রত হচ্ছেন না? অবশ্য এসব 'কীর্তিমান'দের ভদ্র ঘরের কেউ বিয়ে করবেও না। এরা "টিভি ক্যামেরার সামনে মেয়েটি" গল্পের মতই ব্যবহৃত হবে কিংবা স্বামীর সোহাগ না পেয়ে 'নারীবাদি' একা জীবন বেছে নিবে...

৪. ওহে নপুংসক ভিসিগণ। জীবনে তো অনেক খ্যাতি, সম্মান পেয়েছেন। এসব দেখে কী আপনাদের ভালো লাগে? আপনাদের ছাত্র/ছাত্রী কিংবা সহকর্মীদেরদের যে আপনাদেরই চোখের সামনে গুটি কয়েক গুন্ডা পান্ডা অত্যাচার করছে তবুও আপনারা ছাত্র রাজনীতির বিপক্ষে বলবেন না? তবুও দালালি করবেন উপাচার্য হওয়ার জন্য? এটাই আপনাদের বিবেক বলে?

৫. ম্যাডাম শেখ হাসিনা ও খালেদা জিয়া। দেখুন নারী হয়ে আপনাদের আশকারার ছাত্র রাজনীতি আজকে নারীদের কত ভয়ংকর করে তুলেছে। পরবর্তী প্রজন্ম এই হিংস্র নারীদের জনসমক্ষে কী করে বসে সেটার কথা ভেবে এখনই ছাত্র রাজনীতি বন্ধ করুন...

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১০
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×