somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ এর চেয়ে ভালো কেউ নেই?

১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. সত্যি কথা বলতে কী, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের জেতার কোন সুযোগ ছিল না। তার আগে সব কটি সিটি কর্পোরেশনে পরাজয়, খালেদাকে বাড়ি থেকে বের করা, খায়রুল হকের বিতর্কিত রায়, শাপলা চত্বর-এর কারণে এমনিতেই আওয়ামীলীগ ছিল কোণঠাসা। তার উপর শেখ হাসিনার 'নিয়ম রক্ষার নির্বাচন, একাদশ নিয়ে কথা হবে' তত্ত্বের পর অনেকে ভেবেছিল এই সরকার বেশীদিন থাকবে না(পড়ুন টিকবে না)...

২. ঝানু (অপ)রাজনীতিবিদ শেখ হাসিনা ও তার টিম সব প্রতিকূলতা সত্ত্বেও ৫ বছর টিকে গেল! সময় হলো আরেকটা নির্বাচনের। সচেতন জনগণ জানে, ক্ষমতাসীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করার মত মানসিকতা আমাদের নেই। তার উপর আর্মিও থাকবে না। তাই অবধারিতভাবে বলা যায় এবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে(পড়ুন থেকে যাবে)...

৩. এবারেও আওয়ামীলীগের অবস্থা ভালো নয়। অনেক উন্নয়ন করলেও আভ্যন্তরীন অনেক সমস্যা(সবাই কম বেশী জানে) নিয়ে আওয়ামী লীগ এবারও কোণঠাসা। পত্রিকাগুলোর প্রতিদিনের জরিপ, টক শো, ফেসবুক, বাস, ট্রেন, চায়ের দোকানের আলোচনায় এসব স্পষ্ট। সময় হলেই জনবিস্ফোরণ হবে। এটা আওয়ামী লীগার রাও জানে। যে কারণে প্রায় সময়ই নেতাদের দেখা যায় কর্মীদের সতর্ক করতে, বিএনপি আসলে এটা হবে ঐটা হবে। কেউ কেউ তো মারা যাওয়ার ভয়ও করছেন বিএনপি ক্ষমতায় আসলে!

৪. এই প্রেক্ষাপটে গত কিছুদিন নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ফেসবুক ও ব্লগে। সেলিব্রিটি আওয়ামী পন্থী ফেসবুকার, সামু'র কয়েকজন ব্লগারও এই বিষয়ে লিখেছেন। সেটা হল, আওয়ামী লীগ তো ভালো না। তাহলে কাকে চান? বিএনপি কী আওয়ামী লীগের চেয়ে দেশ ভালো চালাবে? বিএনপি তো মৌলবাদীদের ক্ষমতায় বসাবে, খাম্বা দুর্নীতি করবে, তারেক রহমানের মত চোর ফেরত আসবে, উন্নয়ন বাধাগ্রস্থ হবে ইত্যাদি বিষয় এসব আলোচনায় স্থান পাচ্ছে। মূল কথা হল, বিএনপি আওয়ামী লীগ-এর চেয়ে খারাপ ছিল বা খারাপ হবে তাই বিএনপি-কে আসতে দেয়া যাবে না বা দেয়া উচিত না!

৫. দেশের গণতন্ত্রকে কবরে পাঠানোর এ আরেক নতুন ওষুধ যা কৌশলে জনগণকে খাওয়ানো হচ্ছে। এই চিন্তা দেশকে আরো সংঘাতের দিকে নিয়ে যাবে। সবচেয়ে বড় কথা যদি পরবর্তী সরকারও একই চিন্তা করে তাহলে আমরা এক রাজা থেকে আরেক রাজার হাতেই পড়ব। কে আসলে কী হবে এগুলো ভেবে একটা গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করা যায় না। কারণ, একটু পর কী হবে সেটাই তো আমরা জানি না। সুষ্ঠ ভোটে যেই আসুক সেই দেশ চালাবে...
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২২
৫২টি মন্তব্য ৫২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×