
১. ২০০৬ সালে বিএনপি'র ভুলের কারণে ২০০৮ পর্যন্ত অঘোষিত 'তত্ত্বাবধায়ক সরকার' ছিল। স্বাভাবিক ভাবে বিএনপি'র ব্যর্থতায় আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে ২০০৯ তে। ৫ বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমার প্রমাণ ছিল তখনকার প্রায় সব কটি সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল। 'এন্টি ইনকামবেন্সী'র কারণে আওয়ামী লীগের জেতার কোন আশা না থাকায় আদালতের দোহাই দিয়ে 'তত্ত্বাবধায়ক সরকার' বাতিল করে দেয় শেখ হাসিনা। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না যাওয়াতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা পায়...
২. আওয়ামী লীগ নিজেও কল্পনা করেছিল বলে মনে হয় না যে, তারা ৫ বছর পার করে দিতে পারবে। কারণ, এভাবে নজিরবিহীন ভাবে ' নিয়ম রক্ষার নির্বাচন' বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে পুরো টার্ম শেষ করতে এর আগে দেখা যায়নি। যাই হোক, তারা টিকে গিয়েছে পুরো টার্ম...
৩. হিসাব আবারো সহজ ও পরিস্কার। 'এন্টি ইনকামবেন্সী', 'এক সরকারকে টানা দেখতে না চাওয়া', 'আভ্যন্তরীন ও আন্তর্জাতিক চাপ, 'গণতন্ত্র পুনরুদ্ধার করা', 'বিএনপি-কে আবার সুযোগ দেয়া' ইত্যাদি ফ্যাক্ট বিবেচনায় আওয়ামী লীগ এবার হেরে যাওয়ার কথা(যদি আর্মির অধীনে শেখ হাসিনা ছাড়া নির্বাচন হয়)। আর আওয়ামী লীগ হারা মানেই বিএনপি তথা খালেদা জিয়া, তারেকের ক্ষমতায় যাওয়া...
৪. কিন্তু অপ্রত্যাশিত ভাবে শেখ হাসিনা সেই গতিপথ পাল্টে দিয়েছেন। অবস্থাদৃষ্টে প্রতীয়মান যে, যদি চাপে পড়ে নিরপেক্ষ নির্বাচন তিনি দেনও আর তেনার দল হারলেও বিএনপি ক্ষমতায় আসবে না। আসবে যুক্তফ্রন্ট কিংবা জাতীয় ঐক্য। মান্না'র কথা অনুযায়ী যদি বিএনপি আসলেই কামাল হোসেনের শর্ত মেনে নেয় তাহলে কামাল হোসেন হবেন প্রধানমন্ত্রী অন্তত দুই বছরের জন্য। তাহলে খালেদা জিয়া বা তারেকের হাতে ক্ষমতা ছাড়তে হচ্ছে না শেখ হাসিনাকে। তেনার জন্য বেদনাদায়ক হত যদি খালেদার হাতে ক্ষমতা থেকে বিদায় নিতে হত। ২ বছর পর খালেদা জিয়ার বয়স হবে ৭৫ বছর। ততদিনে কোথাকার পানি কোথায় গড়ায় কে জানে...
৫. শেখ হাসিনার জন্য এটাই সুখকর যে, জিয়া পরিবারের কেউ ক্ষমতায় আসছে না। শেখ হাসিনার জন্য এটাই তৃপ্তিদায়ক যে, বিএনপি'র মত বড় দল এখন কামাল হোসেনের কাছে ধর্ণা দিচ্ছে। যে বিএনপি বি চৌধুরীকে অপমান করেছে সেই বিএনপি এখন তাঁর কাছে মাফ চাইছে - এটাই বিএনপি'র দেউলিয়াত্ব। পরে কী হবে না জানলেও এখন যে বিএনপি আওয়ামী লীগের কাছে মাথা নত করে ভিন্ন নেতৃত্ব মানতে যাচ্ছে - এটাই শেখ হাসিনার প্রাপ্তি...
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



