somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য আসলেই দরকার...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১. রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে তেনার কাজ শুধু জানাজা ও মিলাদ পড়া। বাংলাদেশের রাষ্ট্রপতিদের আসলে নামেই ১ নম্বর ব্যক্তি করা হয়েছে। কিন্তু তেনারা রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ, জানাজা, মিলাদ পড়ানো ছাড়া আর তেমন কাজ করেন না। বাকী যেসব কাজ আছে যেমন - প্রধান বিচারপতি নিয়োগ, সংসদ ভেঙে দেয়া সেগুলো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে(পড়ুন আদেশে/নির্দেশে) করে থাকেন...

২. বদরুদ্দোজা চৌধুরী সামান্য একটু নিরপেক্ষ হতে গিয়ে বঙ্গবন্ধুর কবরে যেতে চেয়েছিলেন তাতেই তাকে সমালোচনার মুখে প্রেসিডেন্সি থেকে পদত্যাগ করতে হয়। অথচ তিনি তখন বিএনপি'র কেউ নন! তেনার এই পরিণতি দেখেই পরবর্তী ইয়াজউদ্দিন আহমদ হয়েছিলেন 'ইয়েস উদ্দিন' আর তৈলুর রহমান খ্যাত 'জিল্লুর রহমান' প্রেসিডেন্ট হিসেবে শপথের প্রথম দিনই বলেছিলেন, 'আমার নেত্রী(!) কোন ভুল করতে পারেন না...

৩. রাষ্ট্রবিজ্ঞানীরা প্রায়শই বলে থাকেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকা দরকার। তাহলে প্রধানমন্ত্রী অনেক সময় স্বৈরশাসক হওয়া থেকে বেঁচে যাবেন। বাংলাদেশে এখনো ৭০ অনুচ্ছেদ(নিজ দলের বিপক্ষে ভোট দেয়া) বাতিল হয়নি। তাহলে সংসদের লোক দেখানো 'হ্যাঁ' 'না' ভোটের পদ্ধতি হাস্যকর। অথচ আমেরিকার প্রেসিডেন্টকেও বড় কোন সিদ্ধান্ত নিতে হলে কংগ্রেস থেকে পাস করিয়ে আনতে হয়...

৪. কয়েক বছর আগে সংবিধান সংশোধনের জন্য যে কমিটি হয়েছিল সেই কমিটি(সাজেদা চৌধুরী নেতৃত্বাধীন) পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল। আদালত কতৃক নিয়োজিত ৭ এমিকাস কিউরির মধ্যে ৬ জনই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলেন। তবুও শেখ হাসিনার ইচ্ছাতে 'তত্ত্বাবধায়ক সরকার' বাতিল হয়। যার কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রায় মৃত। এটা হতে পারত না যদি প্রেসিডেন্ট-এর আরেকটু ক্ষমতা থাকত। যদি নতজানু প্রেসিডেন্ট না বসত...

৫. আমরা বাংলাদেশের ১ নম্বর নাগরিককে এত অসহায় দেখতে চাই না। এটা রাজতন্ত্র নয় যে, প্রধানমন্ত্রী সুপ্রীম পাওয়ার পেয়ে যাবেন। ১/১১ সরকারের যদি একটা ভালো কাজ হয়ে থাকে তা হল, ন্যাশনাল আই ডি বানানো। আর যুক্তফ্রন্ট যদি ক্ষমতায় গিয়ে 'প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য' এনে দিতে পারে তাহলে সেটা হবে যুগান্তকারী কাজ। কারণ, আওয়ামী লীগ, বিএনপি তথা দুই পরিবার কখনোই এই কাজ করবে না...
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×