somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. কামাল হোসেনের বিরোধীতা আপনি কেন করবেন?

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. ড. কামাল হোসেন আমার পছন্দের লোক নন। কারণ, উনি আওয়ামী লীগের প্রোডাক্ট। উনি বাঙালী(বাংলাদেশী না) চেতনা ধারণ করেন। উনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন। উনি সেই সব সুশীল সমাজের অংশ যারা রাষ্ট্রধর্ম ইসলাম-কে সমর্থন করেন না। উনি সেইসব বুদ্ধিজীবি সমাজের অংশ যারা পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের অধিকারের নামে সেখানে আর্মি থাকাকে সমর্থন করেন না। উনি ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বিরোধীতাকারীদের একজন...

২. তবুও ঘটনাচক্রে তিনি এখন 'এন্টি আওয়ামী লীগ' জোটের প্রধান কর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি কোন পদ চান না, ক্ষমতা চান না(অবশ্য এই কথাটা হাসিনা/খালেদাও বলেন!)। শুধু চান জনগণের ভোটের অধিকার ফেরত আসুক। নিজের পছন্দের প্রার্থীকে যেন সবাই ভোট দিতে পারে। ভোট দিলে যেন সেটা রিগিং না হয়। সব দলের জন্য যেন সমান অধিকার হয়...

৩. শেখ হাসিনা, আওয়ামী লীগ কিংবা আপনি এই আশাবাদ-এর বিরোধীতা কেন করবেন? চাঁদগাজী, কলাবাগান, হাসান কালবৈশাখী সুষ্ঠ নির্বাচন চান, জনগণের ভোটাধিকার চান। কিন্তু বিএনপি ক্ষমতায় আসুক সেটা চান না। তেনাদের কথা - কামাল হোসেন কেন এমন একটা জোটের নেতৃত্ব দিবেন যেই জোটের কারণে বিএনপি'র মত ক্যান্টনমেন্ট-এ জন্ম নেয়া একটা দল ক্ষমতায় যাবে?

৪. কয়েকদিন আগে এক কট্টর বিএনপি সমর্থক আমাকে বললেন, বিদ্যুৎ, ফ্লাইওভার, পদ্মা সেতু সহ দৃশ্যমান অনেক উন্নয়ন আসলেই আওয়ামী লীগ করেছে। হয়ত, শেখ হাসিনা জিতেও যেতে পারত! কিন্তু সেটা যাচাই করছেন না উনি কারণ, উনার তথা উনার দলের মনের ভয়। সবার মনে একটা ধারণা দেয়ার চেষ্টা করা হচ্ছে, বিএনপি এলেই প্রতিশোধ শুরু হবে, আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে যেতে হবে ইত্যাদি। তাহলে এমন কাজ কি করা হয়েছিল যে কারণে প্রতিশোধের কথা আসছে???

৫. শেখ হাসিনা না সরলে ভোটাধিকার আসবে না। তাই তেনাকে হঠানোর জন্য জামায়াতে ইসলামী'র মত দল-ও এখন বামপন্থী কামাল হোসেনের নেতৃত্ব মেনে নিয়েছেন। এমনকি নূন্যতম মূল্যায়ন না পাওয়ার পরও। কারণ, একটা গণতান্ত্রিক দেশে গায়ের জোরে কেউ ক্ষমতায় থাকুক এটা কেউ চায় না। সংখ্যাগরিষ্ঠ জনগণ যাদের চাইবে তাদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। তবুও আপনি কি জাতীয় ঐক্যফ্রন্টের বিরোধীতা করেই যাবেন?
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৫৩
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×