
১. খালেদা জিয়ার জামিন শুনানি চলছে। মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পাওয়ার জোর সম্ভাবনা আছে। শেখ হাসিনারও একটু ভয় আছে যদি কারাগারে কিছু হয়ে যায়(আবার ভয় নাও থাকতে পারে, কারণ শাপলা চত্বর, সাঈদী ইস্যু এর চেয়ে ভয়ংকর ছিল)। বিএনপি'র নেতাকর্মীরা আবার আশা করছে সুদিনের(হাইস্যকর চিন্তা)। যদিও তাদের মধ্যে অনেকেই মনে করে কারাগারের খালেদা জিয়া(পড়ুন মৃত) দলের অনেক উপকার করবে!!
২. কিন্তু আমার প্রশ্ন হল - খালেদা জিয়া জামিনে মুক্তি পেলেও বা কী এমন হবে? তেনার বয়স এখন ৭৪ বছর। আমার নানী-দাদীও এতদিন হায়াত পাননি। তাছাড়া উনার শরীরের যে অবস্থা আমরা টিভিতে দেখেছি তাতে উনি শক্ত সামর্থ্য হতেও অনেক দিন লেগে যাবে। তাই, এই জামিন শুধু তেনার ব্যক্তিগত শারিরীক উপকার এবং ফাতেমার মুক্তি ছাড়া উনার রাজনৈতিক জীবনের কোন উপকার করবে না। জামিন দিলেও রাজনৈতিক কর্মসূচীতে না থাকার শর্ত থাকতে পারে...
৩. এই জামিন লইয়া বিএনপি কী করিবে?
* বিএনপি কি সরকারের পতন ঘটাতে পারবে? না। পারলে তো ২০১৪ সালেই পারত।
* বিএনপি কি নির্বাচনে অংশ নিবে? নিলেও সেটা সংবিধান অনুযায়ী ২০২৩-এর আগে নয়।
* তারেক রহমান কি দেশে ফেরত আসবে? না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সম্ভব নয়।
৪. আমরা জানি, নেতা কর্মীরা কারাগারে থাকলে ধর্ম কর্মে মন দেন। তেনারও সেটা করা উচিত। সরকারের পক্ষ থেকে তেনার জন্য একটা উপকারই করা যেতে পারে। জামিন দিয়ে তেনাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো যেতে পারে। একমাত্র ছেলে আর নাতনীর সাথে সময় কাটাতে পারবেন। হজ্জ্ব, উমরাহ করে আল্লাহর কাছে ভুল ত্রুটির জন্য মাফ চাইতে পারবেন। তেনার আর রাজনীতিতে ফেরার আশা করাটা নেতা কর্মীদের জন্য বোকামী...
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


