somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'করোনা' ভীতি : পক্ষ - বিপক্ষ

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. 'করোনা'/কোভিড-১৯ নিয়ে দুই পক্ষ সমান তালে যুক্তি, পাল্টা যুক্তি, ট্রল, সচেতনতামূলক স্ট্যাটাস, ফানি ভিডিও ইত্যাদি প্রসব করে চলেছে। আমার ব্যক্তিগত মতামত ট্রেন্ডিং-এ এগিয়ে আছে 'ইনশাআল্লাহ কিছু হবে না' গ্রুপ। আশার কথা হল - প্র্যাকটিসিং মুসলিম না হলেও এ ক্ষেত্রে শিক্ষিত/অশিক্ষিত/জুমা/শর্টকাট মুসলিমদের বড় অংশ এখন এই গ্রুপ aka ' হায়াত মউত আল্লাহর হাতে'। এই গ্রুপের যুক্তিগুলো হল -
* 'বিশেষ দিন'-এর কারণে 'করোনা' নিয়ে বিমানবন্দর তথা প্রশাসনে অনেক ঢিলেমী ছিল। তো, প্রশাসন টাইট দেয়ার আগেই কয়েক লাখ প্রবাসী/চীন ফেরত(প্রথম দিকে শুধুই চীনে ছিল এই ভাইরাস) এ দেশে প্রবেশ করে। তাহলে ঐ সময়ে প্রবেশ করাদের গোনায় ধরলে আক্রান্তের সংখ্যা এত কম কেন? এত জনবহুল থাকার পরও মৃত্যু হার এত কম কেন? আল্লাহ মাফ করুক আমিও চাই আর আক্রান্ত না হোক - কিন্তু যুক্তির খাতিরেই বলা!...

* সম্পূর্ণ লক ডাউন না করে কোন কিছু হবে না। কারণ, গণপরিবহন, বাজার, হাসপাতাল, বাতাস যে কোন ভাবেই এই ভাইরাস আসতে পারে। শুধু স্কুল/কলেজ/জনসমাগম বন্ধ করলেই হবে না। অর্থাৎ ভাগ্য খারাপ হলে এত কিছুর পরও ভাইরাস ধরতে পারে! এখানেও আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না...

* এর চেয়ে বেশী মৃত্যু প্রতিদিন সড়কে হয়। মৃত্যু যে কোন সময় হতে পারে। তাই 'করোনা'কে নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই...

২. অন্যদিকে অপর পক্ষের যুক্তিগুলো হল -

* আমাদের চেয়ে অনেক উন্নত দেশ যেখানে এটা সামাল দিতে হিমসিম খাচ্ছে, সেখানে আমরা কেন এত উদাসীন হব?

* ইরান মুসলিম দেশ হলেও সেখানেও মৃত্যুর সংখ্যা অনেক বেশী। সৌদি আরবে সম্ভবত হাজার বছরে এই প্রথম কাবা শরীফে তাওয়াফ বন্ধ হয়েছে। তাহলে আমরা কেন মসজিদে নামাজ বন্ধ করব না?

* 'ইনশাআল্লাহ কিছু হবে না' বললেও আল্লাহ তো বিবেক দিয়েছেন। সব যদি আল্লাহই করে দিবেন তাহলে নবীজি(সাঃ) এত কষ্ট করে কেন ইসলাম প্রতিষ্ঠা করলেন? উনাকে তো আল্লাহ সহজেই জিতিয়ে দিতে পারতেন সব খানে। অন্য নবী রাও কেন এত কষ্ট করেছেন? আল্লাহ রিজিক দিবেন বলে কেই তো ঘরে বসে থাকেনা। কাজেই আমাদের সতর্ক-ও হতে হবে বিশ্বাস-ও রাখতে হবে...

৩. ব্লগে চাঁদগাজী ভাই 'করোনা' নিয়ে চিন্তায় থাকলেও, হাসান কালবৈশাখী ভাই আগের মতই কম চিন্তিত। আমার মতামত হল - আমাদের যেন মনের বাঘে না খায়। আমার মনে হয়, বাংলাদেশীরা ডেঙ্গু, ঘূর্ণিঝড়, বন্যা, সড়ক দুর্ঘটনার পরও যেভাবে এগিয়ে যায় - সেভাবেই 'করোনা' মোকাবেলা/চ্যাপ্টার ক্লোজ করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ...

সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×