somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় মত পক্ষ ত্যাগ - বিচক্ষণ ও বুদ্ধিমানের পরিচায়ক…

১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আমার এক কলিগ অন্ধ আওয়ামী কর্মী ছিলেন। আমার কর্মজীবনে ২/৩ জন আওয়ামী সমর্থক পেয়েছি কিন্তু এই কলিগের মত সরাসরি রাজনীতি করা আওয়ামী লীগার কখনো পাইনি। তিনি এলাকার এমপি-র সাথে কাজ করতেন। স্বভাবতই ভয়, ভীতি, চাঁদাবাজি, মারামারি, মিছিল, মামলা সব কিছুরই অভিজ্ঞতা আছে। এরকম একজন ভদ্র মানুষ (অনেকটা দিনে চাকুরি, রাতে ক্যাডারগিরি টাইপ) কেন আওয়ামী লীগের মত একটা দল করতেন জিজ্ঞেস করাতে তিনি বলতেন, এলাকাতে টিকে থাকার জন্য…
২. উপরের সব বাক্যেই আমি ’অতীত’ কাল ব্যবহার করেছি। কারণ, জুলাইয়ের শেষ দিকে তিনি পরিবারের সদস্যদের কথায় ও বিবেকের তাড়নায় আওয়ামী লীগের কর্মসূচী থেকে নিজেকে গুটিয়ে নেন। ৩৬শে জুলাই বিজয়ের পর তিনি ছাত্র জনতার সাথে আনন্দ মিছিলে যোগ দেন, ছবি তোলেন, স্ট্যাটাস দেন। পরদিন থেকে অফিসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ধ্বংস কামনা করে কথা বলেন। মানে, এভাবেও ফিরে আসা যায়…
৩. জুলাই আন্দোলনে বিজয় আসবে সেটা মনে হয় না কেউই ভেবেছিল। জুলাইয়ের শেষ দিকে ফেসবুকে কোন একজনের স্ট্যাটাস দেখেছিলাম ’সময় থাকতে পক্ষ ত্যাগ করুন। নয়তো পরে বেঈমান হয়ে থাকবেন – এরকম কিছু লেখা। আমি নিজের অরিজিনাল আইডি প্রোপিক ’লাল’ করিনি, কোন রাজনৈতিক স্ট্যাটাসও দেইনি। কারণ, আমি ভীতু। তবে ফেক আইডি থেকে সরকার বিরোধী স্ট্যাটাস দিয়েছিলাম। আমার বোন, বন্ধু কাজিনদের মত আমিও কেন নিজের প্রোপিক ‘লাল’ করলাম না এ নিয়ে আমার এখনো দুঃখবোধ আছে…
৪. ১৯৭১-এ জামায়াত সময় মত পক্ষ ত্যাগ না করায় আজো কলংক বয়ে বেড়াচ্ছে। হাসনাত, সারজিস সহ অনেক সমন্বয়ক এক সময় ছাত্রলীগ করলেও সময়ের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। মিডিয়ার সব দাপুটে অভিনেতা, অভিনেত্রীরা যখন বিটিভি’র জন্য মায়া কান্না করছিল, তখন মোশাররফ করিম, বাঁধন রা ক্যারিয়ারের ঝুঁকি নিয়েই সরকারের সমালোচনায় রাস্তায় নেমেছিল। সময় মত পক্ষ ত্যাগ না করায় আজকে সোলায়মান সুখন, আফ্রিদি, রাফসানরা ঘৃণার পাত্র আর সালমান মুক্তাদির ভালবাসার। একই ভাবে ‘বঙ্গমাতা’ চরিত্রে অভিনয় করা তিশার স্বামী যিনি স্রোতের বিপরীতে সুশীলদের ভীড়ে আন্দোলনে সমর্থন করেছিলেন মোস্তফা সরওয়ার ফারুকী এখন উপদেষ্টা…
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×