দীর্ঘায়ুর পৃথিবীতে অল্প শোকে পাথর হতে,
এক মুহূর্ত সময় নেয়না স্বল্পায়ুর মানুষ।
উলুধ্বনি দিয়ে উল্লাস করা যে জন্ম,
সেখানে স্বদেশ প্রেম বড় বেমানান মনে হয়!
হাড়-হাভাতে ভরে আছে দেশ,
নিকৃষ্ট অশ্লীলতা এ সমাজের প্লাটফর্ম।
দাস হয়ে তব দাসীর সেবা নয়,
করা হয়েছে শাসন।
শোসনের কারাগার ভেঙেছিল ঐ,
’৭১ এর দুঃস্থ জনতা।
অস্ত্র ভয়ে সেথা মাথা নোয়েনিকো,
কাপুরুষ সম বাঙালি।
কাঙালি সেথা বেজন্মা জারোজ
পাক আর রাজাকারের বাচ্চারা।
অধিক শোকে পাথর হয়ে আছে,
দীর্ঘায়ু পৃথিবীর স্বল্পায়ুর মানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



