somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

“গুরু চন্ডালে’র রোজনামচা”

আমার পরিসংখ্যান

গুরু চন্ডাল
quote icon
◘নামঃ বেলাল হোসাইন বিদ্যা ◘জন্ম তারিখঃ ২৩ সেপ্টেম্বর ◘জন্মস্থানঃ খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার বাগেরহাট সদরের দক্ষিন সরুই এর মিঠাপুকুর পাড় সংলগ্ন নানু বাড়িতে। ◘বর্তমান ঠিকানা/স্থায়ী ঠিকানাঃ বাগেরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম-দক্ষিনে অবস্থিত খানজাহান পল্লী। ◘পরিবারঃ বাবা ব্যবসায়ী, মা গৃহিনী। বড় বোন শিক্ষিকা (ইন্সট্রাকটর), ছোট বোন শিক্ষার্থী।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কেউ বলে- ‘জীবন যেখানে যেমন!’

লিখেছেন গুরু চন্ডাল, ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

এখানে নিঃশব্দ পথচারী’র কান্না;
হৃদরোগে আক্রান্ত মানুষের দল;
প্রচন্ড অভিমান পুষে রাখা জীবন!

বিগত শোক’কে আপন করে নেয় কেউ;
কারো ক্ষুধা রক্তের বন্ধন ছাড়িয়েও;
কেউ বলে- ‘জীবন যেখানে যেমন!’
ক্রোধ পুষে পুষে আমি এখন নিশ্চুপ-নিথর;
হারিয়ে গেছে, যাবতীয় স্মৃতি- লাল, নীল!

অসহ্য যন্ত্রণায় হেঁটে চলেছে পথ- ক্লান্ত;
কি বেদনা নিয়ে দাঁড়িয়ে- অশ্বথ, শাবু!
ডুবে যাচ্ছি, প্রতিটি মুহূর্ত- গোপন বা সম্মুখে;
হারিয়ে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

সেই দুঃস্বপ্ন'টা

লিখেছেন গুরু চন্ডাল, ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

আজ রাতেও সেই দুঃস্বপ্নটা!
গত এক বছর ধরে সেই একই স্বপ্ন।
চোখ বুজলেই তোমার বিভৎস লাশ ভেসে ওঠে।
গলায় শাড়ি পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছো তুমি।
আমি খাটে শুয়ে শুয়ে তোমার সে ঝুলে থাকা দেখছি।
মাথার নিচে দু’হাত রেখে কিছু একটা ভাবার চেষ্টা করছি।
কি বিভৎস তোমার সে ঝুলে থাকা!... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

জীবনের উথ্থান-পতন

লিখেছেন গুরু চন্ডাল, ১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৩

প্রতিনিয়ত জীবনের এ উথ্থান-পতন!
সময়ের মতোই থামছেনা জীবন।
বয়ে চলেছে অবিরাম-অনবরত
কখনো নিশ্চয়তা কখনো বা অনিশ্চিয়তার গোলকে।

গোলক ধাঁধায় ঘুরে ঘুরে পর্যুদস্থ মনুষ্য জীবন।
মানবিক অনুভূতিতে সে এক চাপ বেশ!

স্বার্থের আবর্তণে পৃথিবী আবর্তিত।
জীবন আবর্তণ সে আবর্তনের টানে।

তোমার আগমনী বার্তাটি যেমন পাইনি,
চলে যাবার খবরটুকুও পেলাম না!

বর্তমানগুলো এখন অতীত।
অতীতেই তাদের বসবাস।
প্রতিদিনকার স্মৃতিগুলো বিস্মৃতি হয়ে পরে রয়,
ভাগাড় অথবা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

কল্পনা

লিখেছেন গুরু চন্ডাল, ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কল্পনাতে আজ তোমার আল্পনা করলাম!
মনের মতো করে সাজালাম তোমায়।
যে প্রেম শেষ হতে হতে শুরু হয়েছে।
সে প্রেমে আজ আপ্লুত এ দেহ-মন।
উতলে পরা ভাতের জলের মতো,
প্রেমের আবেগে উপচে পরছে প্রেম।

কতদিন তোমায় এমন সাজে দেখা হয় না!
কপালে লাল টিপ।
পরিপাটি সাজ তোমার।
রবীন্দ্র কাব্যে আঁকা কোন এক লাবন্যের মতো লাগছে তোমায়।
দুধ সাদা শাড়িতে শরীর জড়িয়েছো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     like!

সবুজ রঙের শাড়ি

লিখেছেন গুরু চন্ডাল, ২১ শে মে, ২০১৫ রাত ৮:১১

মেয়েটির সাথে শেষ কবে দেখা হয়েছিলো!
এখন শত চেষ্টাতেও মনে করতে পারি না,
সে দিনটির বছর-মাস-তারিখ।
এতটুকুই শুধু মনে পরে,
দিনটি মঙ্গলবার ছিলো।
আমার সব থেকে অপছন্দের দিন।
অলুক্ষুনে দিনটিও বলা যেতে পারে।

জীবনে প্রথম বারের মতো,
দিনটির প্রতি এতটা ভালোবাসা জন্মেছিলো।
এখন অবশ্য সেই ভালোবাসাটুকু নেই।
তবে, মঙ্গলবার আছে।
যেমনটি আগেও ছিলো।
হয়তো সামনের দিনগুলিতেও,
এ অলুক্ষুণে দিনটিকে বয়ে বেড়াতে হবে,
বুকে জমে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৪৭ বার পঠিত     like!

'তোমার ও বুক'

লিখেছেন গুরু চন্ডাল, ১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৪

কথা ছিলো,
তোমার ও পলি মাটির বুকে,
শুধু আমাকেই আগলে রাখবে।

অথচ,
সেখানে এখন উর্বর জমি।
ষড়ঋতুর তান্ডব এখন,
ও বুকে।

তোমার ও বুক এখন,
ফসলি জমিতে পরিণত হয়েছে।
সে জমিতে কামলা খাটে,
দূর-দূরান্তের শ্রমিকেরা।
ষড়ঋতুর তান্ডব এখন,
ও বুকে।

কথা দিয়েছিলে,
শুধু আমাকেই আগলে রাখবে।

আসছে কাঁঠালের গোনে,
বাম্পার ফলন হবে,
ও জমিতে।
যেমনটি তরমুজের গোনটি গেলো।
আম-আনারস-পেয়ারা-ডালিম,
ও জমির উৎকৃষ্ট ফলন।

ও জমিতে চাষ হয়,
হাইব্রিড ধানের।
পাশের বাড়ির গৃহপালিতরা,
সে জমিতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

নৈস্বর্গিক কামিনী

লিখেছেন গুরু চন্ডাল, ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৪৯

বৈশাখের ১৯ টি দিন কেটেছে।
তপ্ত রোদ আর বৃষ্টিময় দিন!

মোহিনীর সাথে কথা হলো সেদিন।
আজকাল কামিনীর সাথেও কথা হয়।
বেশ জমে উঠেছে বন্ধুত্ব।
যে বন্ধুত্বে মিশে আছে,
খুব গাঢ়ো ধরনের ভালোবাসা।
বন্ধুত্বের ভালোবাসা।

কামিনী’র চেহারায় এক নৈস্বর্গিক আভা!
বসন্ত দিনের গোধূলী সন্ধ্যার মতো মনে হয়।
মনে হয়, শরতের প্রথম বেলার মতো!

কাশফুলে যে শীতল পরশ মিশে থাকে,
কামিনীর চুলের শুভ্রতা তেমন।
মেঘময়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

জাতির অপরাংশ

লিখেছেন গুরু চন্ডাল, ২৩ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৪

নারী,
চেয়ে দেখো।
যতদূর চোখ যায়,
তাকিয়ে দেখো।
কোথাও কি দেখতে পাও, তোমার সহোদর বোন,
সমবয়সী অথবা সহপাঠিনীর ছায়া?

জানি দেখা যায় না।
কখনো দেখা যায়নি।

কি দেখতে পাচ্ছো তুমি?
তোমাকে ছিবড়ে-খুবলে ছিড়ে নিতে চেয়েছে,
যে জাতির একাংশ।
সে জাতির অপরাংশ ঘিরে আছে তোমায়।
প্রতিবাদের প্রাচীর গড়েছে তোমায় ঘিরে।

এ সেই জাতি,
যাকে তুমি কালও গাল দিয়েছো ‘বেজন্মা’ সূরে।
অথচ দেখো,
তোমার অসময়-দুঃসমযে,
বুলেট-বারুদ-ঝড়-ঝঞ্ঝা’কে জঞ্জাল করে ঠেলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

বিদ্রোহের জনক

লিখেছেন গুরু চন্ডাল, ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৮

কোন স্বাভাবিক মৃত্যু আমার কাম্য নয়।
অকাল মৃত্যু অথবা অপমৃত্যুও নয়।

আমি চাই,
আমার মৃত্যুর পর পৃথিবীর সমস্ত জনপদ বন্ধ হয়ে যাক।
মিছিল-মিটিং-ক্ষোপ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠবে সমস্ত দেশ।
রাজপথের এ প্রান্ত থেকে ও প্রান্তে মানুষের ঢল নামবে।
অশ্রুর বদলে মা আর প্রেমিকার হাতে থাকবে উদ্ধত রাইফেল।
বোমারু গন্ধে ঝাপসা হয়ে যাবে বাতাস।

দেশ জুড়ে পোস্টার, ব্যানার, পত্রিকা,
দেয়াল জুড়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

নিয়ন্ত্রন হোক

লিখেছেন গুরু চন্ডাল, ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৭

মূল্য নির্ধারনী বাজারে যেখানে,
বিনিময়ের কোন প্রথা নেই;
সেখানে চাহিদারা বড় অদ্ভূত!
সীমাবদ্ধ যোগান নিয়ে সমাজের চলাচল।

ভাত-কাপড়ের অধিকারে,
মিছিল নামে রাজপথে।
বিক্ষোভ হয়,
ন্যূণতম বেঁচে থাকতে।

সাম্রাজ্যবাদের এ রাষ্ট্রে,
সমাজতন্ত্রকে বড় আজব মনে হয়।
গনতন্ত্রের নামে গনপ্রবঞ্চনা চলে,
মানবিকতার পরিচয়ে।

শ্রমিকের অর্থে ফুঁলে-ফেঁপে আজ,
শোসকের স্থাপনা!
বেড়েছে যে ঋণ,
শোধবার তরে ঠিক হয়নি আজো সে দিন।

নিয়ন্ত্রন হোক জন্মযন্ত্রের,
খঁরা নামুক যতো মানব জন্মে।। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

বিভক্ত জনসমষ্ঠি

লিখেছেন গুরু চন্ডাল, ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২২

বিভক্ত জনসমষ্ঠির কাছে উত্তর নেই কোন,
ভালো থাকা প্রশ্নের,
বেঁচে থাকা প্রশ্নের।
উত্তর জানা নেই বিভক্ত এ জনসমষ্ঠির।

নিজ স্বার্থ বয়ে বেড়াতে ব্যাস্ত এ জাতি।
ঘর জ্বলে যাক ওপারে,
ক্ষুধা তৃষ্ণায় মরুক প্রান,
বিলুপ্তি হোক মনুষত্বের।
কিবা আসে যায় কার তাতে!

বেঁচে থাকার অপর নামটিও বেঁচে থাকা।
জল তেষ্টায় আজো এ সমাজে মৃত্যু হয়,
মধ্যবয়স্ক কাকের!
গৃহপালিতের দিন কাটে এক ফোটা রোদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

নারীর স্বপ্ন

লিখেছেন গুরু চন্ডাল, ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২০

ভাত আর ভাতারের স্বপ্ন দেখে দেখে,
নারী’র যখন যৌবন কাটে;
পুরুষের চোখে তখন,
রোদ ঝলমলে দুপুর।
স্বপ্নের থেকেও বড় তখন,
সে পুরুষ।
প্রতিরাত কাটে তার,
মাগীখোর হবার নেশায়।

বেজন্মা পুরুষ জানে না যে,
নারী’র ও স্বপ্নের স্রষ্টা সে নিজেই।
নারী তার সহযোগী।

দিনের সূর্যের মতোই নারী’র স্বপ্ন।
তবু সামান্য চাঁদের আলোয়,
সে সূর্য মুখ লুকায়।
যে চাঁদের কিনা,
নিজের বলে কোন আলো নেই।

আর পুরুষ!
ক্ষীন আলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

মেয়ে

লিখেছেন গুরু চন্ডাল, ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯

যে মেয়েটির অভিনেত্রী হবার কথা ছিলো,
সে মেয়েটি এখন মফস্বলের চায়ের দোকানে কাপ বয়ে বেরায়।
যে মেয়েটির গায়িকা হবার কথা ছিলো,
সে মেয়েটির দিন কাটে এখন স্বামীর সাথে রাতভর ঝগড়ায়।
যে মেয়েটি লেখিকা হতে পারতো,
সে মেয়েটি এখন সরকারি অফিসের কেরানী।
যে মেয়েটির স্বপ্ন ছিলো ছোটখাট একটা সংসারের,
সে মেয়েটি এখন খদ্দেরের আশায় ঘুরে বেরায় এ গলি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

দীর্ঘায়ুর পৃথিবী

লিখেছেন গুরু চন্ডাল, ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৯

দীর্ঘায়ুর পৃথিবীতে অল্প শোকে পাথর হতে,
এক মুহূর্ত সময় নেয়না স্বল্পায়ুর মানুষ।

উলুধ্বনি দিয়ে উল্লাস করা যে জন্ম,
সেখানে স্বদেশ প্রেম বড় বেমানান মনে হয়!

হাড়-হাভাতে ভরে আছে দেশ,
নিকৃষ্ট অশ্লীলতা এ সমাজের প্লাটফর্ম।

দাস হয়ে তব দাসীর সেবা নয়,
করা হয়েছে শাসন।

শোসনের কারাগার ভেঙেছিল ঐ,
’৭১ এর দুঃস্থ জনতা।

অস্ত্র ভয়ে সেথা মাথা নোয়েনিকো,
কাপুরুষ সম বাঙালি।
কাঙালি সেথা বেজন্মা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

তুমি পুরুষ

লিখেছেন গুরু চন্ডাল, ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩

জন্মানোয় কোন দোষ নেই তোমার।

দোষ নেই!
নারী হয়ে জন্মাওনি যে,
কলঙ্কীনি নাম কিনবে।
ভালোবাসার অপরাধে,
পতিতার পাতায় নাম উঠবে।
চোখ তুলে তাকাতেই,
জনম পাপে দেহ ভর করবে।
ব্যাক্তি স্বাধীনতার নামে তোমার,
অধিকার খর্ব হবে চায়ের কাপের।

দোষ নেই!
মেয়ে হয়ে জন্মাওনি যে।
বাবার মুখে চুনকালি!
ভয় পেতে হয়নি ঘরের বাহির হতে।
স্বপ্ন জুড়ে চোখে,
তবু বাজেয়াপ্ত সমাজ থেকে!
তুমি যে মেয়ে হয়ে জন্মাওনি।

দোষ নেই!
মা হতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৩৪৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ