কোন স্বাভাবিক মৃত্যু আমার কাম্য নয়।
অকাল মৃত্যু অথবা অপমৃত্যুও নয়।
আমি চাই,
আমার মৃত্যুর পর পৃথিবীর সমস্ত জনপদ বন্ধ হয়ে যাক।
মিছিল-মিটিং-ক্ষোপ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠবে সমস্ত দেশ।
রাজপথের এ প্রান্ত থেকে ও প্রান্তে মানুষের ঢল নামবে।
অশ্রুর বদলে মা আর প্রেমিকার হাতে থাকবে উদ্ধত রাইফেল।
বোমারু গন্ধে ঝাপসা হয়ে যাবে বাতাস।
দেশ জুড়ে পোস্টার, ব্যানার, পত্রিকা,
দেয়াল জুড়ে থাকবে আমার ছবি আর বানী।
মিডিয়া জুড়ে চলবে আমার সমালোচনা।
বছর কে বছর উচ্চারন করা হবে বিদ্রোহের জনকের নাম।
বিপ্লবী এক পিতার নাম।
রাষ্ট্রদ্রোহী মামলায় রাষ্ট্রের সাথে বিরোধ হবে,
দেশের প্রত্যেকটি মেহনতী মানুষের।
মিথ্যা ফাঁসিতে ঝোলানোর পূর্বে জানতে চাওয়া হবে,
শেষ ইচ্ছেটির কথা।
বারবার বারংবার বলবো আমি-
স্বাভাবিক মৃত্যু আমার কাম্য নয়।
অপমৃত্যু অথবা অকাল মৃত্যুও নয়।
আমার মৃত্যুর পর,
জন্ম হবে পৃথিবীর আরো সহস্র সন্তানের।
বুকে ধারন করবে তারা আমার এ নাম।
বেড়ে উঠবে এ নাম নিয়ে।
পৃথিবীর নামটিও বদলে যাবে।
গ্রহ-নক্ষত্রকেও ডাকা হবে আমার নামে।
মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা;
চিকিৎসালয়, পাঠাগার, বিদ্যালয়,
মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়;
সরকারি অফিস, বেসরকারি দপ্তর,
ব্রীজ, সাঁকো, অট্টালিকা,
জনহিতকর সমস্ত কিছু গড়ে উঠবে আমার নামে।
বছর কে বছর উচ্চারন করা হবে বিদ্রোহের জনকের নাম।
বিপ্লবী এক পিতার নাম।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



