বৈশাখের ১৯ টি দিন কেটেছে।
তপ্ত রোদ আর বৃষ্টিময় দিন!
মোহিনীর সাথে কথা হলো সেদিন।
আজকাল কামিনীর সাথেও কথা হয়।
বেশ জমে উঠেছে বন্ধুত্ব।
যে বন্ধুত্বে মিশে আছে,
খুব গাঢ়ো ধরনের ভালোবাসা।
বন্ধুত্বের ভালোবাসা।
কামিনী’র চেহারায় এক নৈস্বর্গিক আভা!
বসন্ত দিনের গোধূলী সন্ধ্যার মতো মনে হয়।
মনে হয়, শরতের প্রথম বেলার মতো!
কাশফুলে যে শীতল পরশ মিশে থাকে,
কামিনীর চুলের শুভ্রতা তেমন।
মেঘময় গড়ণে ঝরনা বয়ে যায়।
বৈশাখের ২০ তম দিনও হয়তো কথা হবে।
কথা হবে মোহিনীর সাথে।
কথা হবে কামিনীর সাথে।
নৈস্বর্গিক সে কামিনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



