মূল্য নির্ধারনী বাজারে যেখানে,
বিনিময়ের কোন প্রথা নেই;
সেখানে চাহিদারা বড় অদ্ভূত!
সীমাবদ্ধ যোগান নিয়ে সমাজের চলাচল।
ভাত-কাপড়ের অধিকারে,
মিছিল নামে রাজপথে।
বিক্ষোভ হয়,
ন্যূণতম বেঁচে থাকতে।
সাম্রাজ্যবাদের এ রাষ্ট্রে,
সমাজতন্ত্রকে বড় আজব মনে হয়।
গনতন্ত্রের নামে গনপ্রবঞ্চনা চলে,
মানবিকতার পরিচয়ে।
শ্রমিকের অর্থে ফুঁলে-ফেঁপে আজ,
শোসকের স্থাপনা!
বেড়েছে যে ঋণ,
শোধবার তরে ঠিক হয়নি আজো সে দিন।
নিয়ন্ত্রন হোক জন্মযন্ত্রের,
খঁরা নামুক যতো মানব জন্মে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



