এখানে নিঃশব্দ পথচারী’র কান্না;
হৃদরোগে আক্রান্ত মানুষের দল;
প্রচন্ড অভিমান পুষে রাখা জীবন!
বিগত শোক’কে আপন করে নেয় কেউ;
কারো ক্ষুধা রক্তের বন্ধন ছাড়িয়েও;
কেউ বলে- ‘জীবন যেখানে যেমন!’
ক্রোধ পুষে পুষে আমি এখন নিশ্চুপ-নিথর;
হারিয়ে গেছে, যাবতীয় স্মৃতি- লাল, নীল!
অসহ্য যন্ত্রণায় হেঁটে চলেছে পথ- ক্লান্ত;
কি বেদনা নিয়ে দাঁড়িয়ে- অশ্বথ, শাবু!
ডুবে যাচ্ছি, প্রতিটি মুহূর্ত- গোপন বা সম্মুখে;
হারিয়ে গেছে সবজি’র বন, আমার ছেলেবেলা;
হারিয়ে গেছে, অতীত- লাল, নীল, নানা রঙের।
কেউ বলে- ‘জীবন যেখানে যেমন!’
প্রচন্ড অভিমান পুষে রাখা জীবন;
হৃদরোগে আক্রান্ত মানুষের দল;
এখানে নিঃশব্দ পথচারী’র কান্না!
ক্রোধ পুষে পুষে আমি এখন নিশ্চুপ-নিথর;
কি বেদনা নিয়ে দাঁড়িয়ে- অশ্বথ, শাবু!

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




