নারী,
চেয়ে দেখো।
যতদূর চোখ যায়,
তাকিয়ে দেখো।
কোথাও কি দেখতে পাও, তোমার সহোদর বোন,
সমবয়সী অথবা সহপাঠিনীর ছায়া?
জানি দেখা যায় না।
কখনো দেখা যায়নি।
কি দেখতে পাচ্ছো তুমি?
তোমাকে ছিবড়ে-খুবলে ছিড়ে নিতে চেয়েছে,
যে জাতির একাংশ।
সে জাতির অপরাংশ ঘিরে আছে তোমায়।
প্রতিবাদের প্রাচীর গড়েছে তোমায় ঘিরে।
এ সেই জাতি,
যাকে তুমি কালও গাল দিয়েছো ‘বেজন্মা’ সূরে।
অথচ দেখো,
তোমার অসময়-দুঃসমযে,
বুলেট-বারুদ-ঝড়-ঝঞ্ঝা’কে জঞ্জাল করে ঠেলে সরিয়েছে।
এতো সেই জাতি,
মাথা পেতে সহ্য করে নিয়েছে তোমার মিথ্যা দোষারোপ।
যে দায়ভার পেতে হয়েছে,
এ জাতির একাংশ থেকে।
বড় নেমকখোর এ জাতি।
নুন খেয়েছে বলে, সে নুনের শোধ দিতে হবে।
পাহাড় সম দায়ভার তোমার কাছে তার।
প্রতিবাদের প্রাচীর ঘিরেছে তাই তোমায় ঘিরে,
সে জাতির অপরাংশ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



