বিভক্ত জনসমষ্ঠির কাছে উত্তর নেই কোন,
ভালো থাকা প্রশ্নের,
বেঁচে থাকা প্রশ্নের।
উত্তর জানা নেই বিভক্ত এ জনসমষ্ঠির।
নিজ স্বার্থ বয়ে বেড়াতে ব্যাস্ত এ জাতি।
ঘর জ্বলে যাক ওপারে,
ক্ষুধা তৃষ্ণায় মরুক প্রান,
বিলুপ্তি হোক মনুষত্বের।
কিবা আসে যায় কার তাতে!
বেঁচে থাকার অপর নামটিও বেঁচে থাকা।
জল তেষ্টায় আজো এ সমাজে মৃত্যু হয়,
মধ্যবয়স্ক কাকের!
গৃহপালিতের দিন কাটে এক ফোটা রোদের খোঁজে।
এখানে সহজ দরে কাগজে মুড়ে দেয়া হয়,
মৃত্যু নামক খাদ্যদ্রব্যকে।
দু’টাকা ভিক্ষে চেয়ে দিন কাটে ভিখারীর।
রাজপথে পিষ্ঠ হয় ছাত্র সমাজ,
রাষ্ট্রের সে অবহেলায়।
এখানে দিন-দুপুরে ভোট চাওয়া হয়,
যতো জন্ম দ্রোহীদের।
বেঁচে থাকার অপর নামটিও যে বেঁচে থাকা।
নিজ স্বার্থ বয়ে বেড়াতে ব্যাস্ত এ জাতি;
বিভক্ত জনসমষ্ঠির কাছে এর কোন উত্তর নেই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



