প্রতিনিয়ত জীবনের এ উথ্থান-পতন!
সময়ের মতোই থামছেনা জীবন।
বয়ে চলেছে অবিরাম-অনবরত
কখনো নিশ্চয়তা কখনো বা অনিশ্চিয়তার গোলকে।
গোলক ধাঁধায় ঘুরে ঘুরে পর্যুদস্থ মনুষ্য জীবন।
মানবিক অনুভূতিতে সে এক চাপ বেশ!
স্বার্থের আবর্তণে পৃথিবী আবর্তিত।
জীবন আবর্তণ সে আবর্তনের টানে।
তোমার আগমনী বার্তাটি যেমন পাইনি,
চলে যাবার খবরটুকুও পেলাম না!
বর্তমানগুলো এখন অতীত।
অতীতেই তাদের বসবাস।
প্রতিদিনকার স্মৃতিগুলো বিস্মৃতি হয়ে পরে রয়,
ভাগাড় অথবা মল-মূত্রের স্তূপে।
অপরিচিত মানুষগুলো হঠাৎ করেই পরিচিত হয়ে যায়।
এক সময় পরিচিত মানুষগুলোর থেকেও যেনো,
পরিচিত হয়ে যায় এ অপিরিচিত জন।
কতগুলি দিন, মাস-বছর-ক্ষণ কাটানো রাজপথে।
কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলের স্লোগানে,
হাসি-কান্না-রাগ-ক্ষোপ-আড্ডার মহড়ায়।
সবকিছু আজ অতীত।
জীবন জীবনের মতো করেই বয়ে চলেছে।
অবিরাম-অনবরত।।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



