somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ে

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে মেয়েটির অভিনেত্রী হবার কথা ছিলো,
সে মেয়েটি এখন মফস্বলের চায়ের দোকানে কাপ বয়ে বেরায়।
যে মেয়েটির গায়িকা হবার কথা ছিলো,
সে মেয়েটির দিন কাটে এখন স্বামীর সাথে রাতভর ঝগড়ায়।
যে মেয়েটি লেখিকা হতে পারতো,
সে মেয়েটি এখন সরকারি অফিসের কেরানী।
যে মেয়েটির স্বপ্ন ছিলো ছোটখাট একটা সংসারের,
সে মেয়েটি এখন খদ্দেরের আশায় ঘুরে বেরায় এ গলি থেকে ওগলি।
যে মেয়েটির বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিলো,
সে মেয়েটি এখন গার্মেন্টস শ্রমিক।
যে মেয়েটি সাংবাদিক হতে পারতো,
সে মেয়েটি এখন গান লেখে।
যে মেয়েটি ঔপন্যাসিক হতে চেয়েছিলো,
সে মেয়েটি এখন ল্যাবে বসে গনিতের সূত্র আওড়ায়।
যে মেয়েটির নৃত্যশিল্পী হবার কথা ছিলো,
সে মেয়েটি এখন এক সাহেবের বাড়ির মালিনী।
যে মেয়েটি চিকিৎসক হতে পারতো,
সে মেয়েটির দিন কাটে এখন অন্যের কাপড় ধুয়ে।
যে মেয়েটির ইচ্ছে ছিলো ভালো ক্রিকেটার হবার,
সে মেয়েটি এখন ঝাড়ুদারের চাকরি করে।
যে মেয়েটির স্বপ্ন ছিলো চিত্রকর হবার,
সে মেয়েটি এখন গৃহশিক্ষক।
যে মেয়েটি আইনজীবী হতে চেয়েছিল,
সে মেয়েটির দিন কাটে এখন কবিতা লিখে।
যে মেয়েটির রাজনৈতিক নেত্রী হবার কথা ছিলো,
সে মেয়েটি এখন চার দেয়ালে আবদ্ধ দিন কাটায়।
যে মেয়েটির সৃজনশীল মেধা ছিলো,
সে মেয়েটির এখন ভিক্ষে করতে হয় অসুস্থ্য বাবার জন্য।
যে মেয়েটির স্বপ্ন ছিলো বৈমানিক হবার,
সে মেয়েটি এখন দর্জির কাজ করে।
যে মেয়েটির প্রেমিকা হবার কথা ছিলো,
সে মেয়েটির দিন কাটে এখন বেশ্যাবৃত্তি করে।
যে মেয়েটি বৈজ্ঞানিক হবার স্বপ্ন দেখতো,
সে মেয়েটি এখন পাঁচ সন্তানের জননী।
যে মেয়েটি ভালো বক্তৃতা দিতে পারতো,
সে মেয়েটি এখন উম্মাদ রোগের রোগী।
যে মেয়েটির স্বপ্ন ছিলো জাদুকর হবার,
সে মেয়েটি এখন পাগলা গারদে।
যে মেয়েটি কুমারী থাকতে চেয়েছিল,
সে মেয়েটি এখন প্রসব বেদনার রোগী।
যে মেয়েটি পৃথিবীর বয়সের সাথে বেঁচে থাকতে চেয়েছিল,
সে মেয়েটির মৃত্যু হলো সমাজের কিছু নর পিশাচের নির্যাতনে।

মেয়েদের স্বপ্নগুলো এমন।
মেয়েদের চাওয়াগুলো এমন।
মেয়েদের ইচ্ছেগুলোও এমন।

ভোরের শিশির বিন্দু সূর্যালোকে যেমন নিজ অস্তিত্ব হারায়,
মেয়েদের ইচ্ছা, চাওয়া আর স্বপ্নেরও তেমনি অপমৃত্যু ঘটে।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×