ভাত আর ভাতারের স্বপ্ন দেখে দেখে,
নারী’র যখন যৌবন কাটে;
পুরুষের চোখে তখন,
রোদ ঝলমলে দুপুর।
স্বপ্নের থেকেও বড় তখন,
সে পুরুষ।
প্রতিরাত কাটে তার,
মাগীখোর হবার নেশায়।
বেজন্মা পুরুষ জানে না যে,
নারী’র ও স্বপ্নের স্রষ্টা সে নিজেই।
নারী তার সহযোগী।
দিনের সূর্যের মতোই নারী’র স্বপ্ন।
তবু সামান্য চাঁদের আলোয়,
সে সূর্য মুখ লুকায়।
যে চাঁদের কিনা,
নিজের বলে কোন আলো নেই।
আর পুরুষ!
ক্ষীন আলো নিয়ে যার স্বপ্ন,
দিনের আলোয় ঝলসে ওঠে।
রাগে নাকি পুরুষ বাদশা হয়,
আর, নারী হয় বেশ্যা!
মহাজাগতিক জগতে,
কন্যার বয়সী মেয়ে দেখেও,
বাবার বয়সী পুরুষের লালা ঝরে।
কাপড় ফেঁড়ে একজোড়া স্তন দেখতে,
ব্যায় করতে হয় মাসের সমস্ত মাইনে;
ঘরে তখন তার বিবাহিত স্ত্রী!
ঐশ্বরিক এ জগতে,
নারী শুধু যৌন তৃষ্ণার-ই সঙ্গি।
সময়-অসময়-দুঃসময় আর সুসময়ে,
যাকে দিয়ে হস্তমৈথুন করিয়েও,
তৃপ্তি পায় এ পুরুষ।
চোখের দু’পাতায়,
একফোঁটা পশম নেই পুরষের!
বড় নেমকহারাম এ পুরুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



