বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে যেই ছবিগুলা হয় ওগুলা কি সব নপুংশকরা বানায় নাকি? পর্তেকটা ছবিতে দেখা যায় পাইক্যারা মারতাছে, গালি দিতাছে, ধর্ষন করতাছে, হু হা হা কইরা হাইসা হাইসা ঘুরতাছে।
আর বাঙ্গালীরা খালি কান্দে আর মাঝে মাঝে কথা কয়।
আমগো মা-বইনে খালি কান্দে আর ব্যাটাগুলা মুখ কালা কইরা ঘুরে।
আরে হালায় এইটা কোন কথা হইলো? আমগো কি বাঘা সিদ্দিকি আছিল না? রুমি আছিল না? সাদেক হোসেন খোকা, মায়া চৌধুরী'র মত মুক্তিযুদ্ধা আছিল না? মোনেম খানরে গুলি করনের মত রাখাল আছিল আমগো কিন্তু অগো কাহিনী পাই না ক্যা?
আমরা কি যুদ্ধে জিতি নাই? তাইলে আমগো যুদ্ধের উপরে বানাইন্যা ছবি দেখলে জয়ের আনন্দের চেয়ে কষ্ট বেশি লাগে ক্যা?
কোন পুরুষ মানুষ কি একটা ছবি বানাইবো মুক্তিযুদ্ধ নিয়া?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


