কম্যুনিটি ব্লগিংয়ের ইতি টাননের লইগ্যা ভালা বুদ্ধি বাইর হইছে। নাম তার সাইবার আইন। এইটার প্রয়োগের উপরেই ব্লগের ভবিষ্যত নির্ধারন হয়া যাইবো। ব্লগের প্রতিবাদি চরিত্র হারাইবো। ফেসবুক ইংলিশ হওনে ঐখানে মজা না পাইয়া যারা ব্লগে আইসা সামাজিক সম্পর্ক তৈরী করতাছে অরা ছাড়া বাকী সব লেখক পলায়া যাইবো ব্লগ থিকা। কারন ব্লগার সব হালারই ২/৩টা পোস্টের ১টা তখন আইনের কুন একটা ধারায় পইড়া যাইবো। সরকার তখন নানান ধারায় খালি একটা অভিযোগ তুইলাই ব্লগারের পরিচয় বাইর কৈরা ফালাইবো।
জেল-জরিমানা পরের কথা কিন্তু কয়জন ব্লগার আছে যারা সারাদিন ব্যাংকে-ফ্যাক্টরীতে কামলা খাইটা রাইতে ব্লগে বইসা একটু সরকারের সমালোচনা কৈরা সরকারের নজরে পড়তে রাজী?
রেডিডেন্টরা সরকারী ও কর্পোরেট অনুমুতিপ্রাপ্ত আন্দোলনের লিগা শীতাতপ নিয়ন্ত্রিত বিপ্লবী ব্লগ লেখবো আর সামাজিক ব্লগাররা বুইঝা না বুইঝা পুস্টে গিয়া কইবো। হয় হয় ঠিকই কৈছেন বস। আগামী এত তারিখে অনুষ্ঠান আয়োজন করেন, আমরা ১৫ মিনিটের লিগা রাস্তায় নাইমা যামু এরপর ২ ঘন্টা ফটু-মটু তুইলা ৩ ঘন্টা আড্ডা মাইরা বাইত আয়া ঘুমামু। এমনেই চলবো আমগো বিকল্প মিঠিয়া।
ব্লগ হইলো মুক্তমাধ্যম। এইখানে লেখক-পাঠক একাকার। সবাই লেখবো সবাই পড়বো। উন্মুক্ত প্রতিযোগীতায় যোগ্যরাই টিকবো বাকীরা হারায়া যাইবো। কিন্তু সাইবার আইনের নামে এই প্রতিযোগীতার বিচারক তৈরী হইবো। আর যেখানে বিচারক সেখানেই দূর্নীতি আর ক্যাচাল।
যেইখানে দ্যাশের সবকিছুর মানই পতনের দিকে এখন পর্যন্ত ব্লগের মান কেন উর্ধ্বমুখী? কারন এইখানে সরকারী নিয়ন্ত্রন প্রতিষ্ঠিত হয় নাই। কিন্তু আমরা নিজেরাই অখন সরকাররে ডাকতাছি আমগো নিয়ন্ত্রন করনের লিগা। আমগো সমাজ পরিবর্তনের পথে আমরাই ব্যারিকেড আনতাছি।
বিপ্লবী তৈরী হয় উন্মুক্ত পথে-ঘাটে, শিক্ষকদের তত্বাবধানে স্কাউটের জাম্বুরীতে না।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


