গরমে অতিষ্ঠ প্রাণ হয়ে উঠেছে। আমার যতটা না দরকার তারচেয়ে বেশি দরকার বউয়ের, কারন সে কিছুটা অসুস্থ। কাজেই সিদ্ধান্ত নিয়েছি এসি কিনব; এই সপ্তাহের মাঝেই। আপনাদের হেলপ চাই।
আমার মাস্টার বেডরুমের সাইজ হবে ১৫ বাই ২০ ফুট। উইন্ডো এসি বসানোর জন্য দেয়াল কাটা আছে।
স্প্লিট এসির চাইতে উইন্ডো এসি কিনতে চাইছি; কারন নিজের বাসা না।
কতটনের এসি, কোন ব্র্যান্ডের এবং কাছাকাছি দাম বলতে পারলে সুবিধা হত। ব্যবহারকারী/অভিজ্ঞদের পরামর্শ চাইছি।
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১২ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






