somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্রোক হওয়ার আগ মুহুর্তে করনীয় : প্রাথমিকভাবে কি করে বুঝবেন আপনার স্ট্রোক হয়েছে (অবশ্যই পড়ুন...সবারই জানা থাকা একান্ত জরুরী !!)

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানকালীন সময়ে স্ট্রোক এর প্রবণতা অত্যধিক বৃদ্ধি পেয়েছে । আমার এক আত্বীয় কয়েকদিন আগে স্ট্রোক করেছেন । স্ট্রোক খুব মেজর না হলেও শুধুমাত্র সঠিক সময়ে সঠিক ব্যাবস্থা না নিতে পারায় তার ডান দিকের পুরোটাই প্যারালাইজড হয়ে যায়, হারিয়েছেন বাক শক্তি । অথচ অল্প একটু সচেতনতা থাকলেই এতবড় বিপদ এড়ানো যেত । এজন্য আমাদের অজ্ঞতা অনেকাংশেই দায়ী । তাছাড়া বর্তমান সময়ে ৩০-৩২ বছর বয়সেই প্রচুর স্ট্রোক হচ্ছে যা এই অল্প বয়সেই ডেকে আনছে মৃত্যু বা স্থায়ী বিকলাঙ্গতা । তাই এ সংক্রান্ত কিছু মৌলিক বিষয় জানা থাকা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে ।

অধিকাংশ স্ট্রোকই সংঘটিত হওয়ার আগে একটা পূর্ব সংকেত দিয়ে থাকে । তবে অধিকাংশ মানুষই এটি বুঝতে পারে না অথচ এটি বুঝতে পারলে ৮০ ভাগ ক্ষেত্রেই স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব । প্রতিটি স্ট্রোক হওয়ার আগে সাধারনত একটা মিনি স্ট্রোক হয়ে থাকে । একে টিআইএ বলে । টিআইএ-র লক্ষন কিছুটা স্ট্রোক এর মতই তবে এতে রোগী অল্প কিছুক্ষনের (সর্র্বোচ্চ ২৪ ঘন্টা ) মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যা্য, তাই যাদের আগে কখনওই স্ট্রোক হয় নি তারা একে গুরুত্ব দেন না বা ভাবেন সুস্থই তো হয়ে গেছেন ! কখনও টিআইএ-র লক্ষন দেখা দিলে সাথে সাথেই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তবেই পূনরায় স্ট্রোক হওয়ার ঝুকি অনেকাংশেই কমে যাবে ।

টিআইএ-র লক্ষণ সমূহ হঠাৎ দেখা দেয় যা নিম্নরূপ হতে পারে :

১। হাত, পা, বা মুখের মাংশপেশীতে অথবা শরীরের ডান বা বাম অংশে আকস্মিক দূর্বলতা বা অবশ হয়ে যাওয়া । ( most important )
২। হঠাৎ জ্ঞান বুদ্ধি লোপ পাওয়া বা কিছু বুঝতে না পারা তথা জ্ঞানশূন্য হয়ে যাওয়া ।
৩। অজ্ঞান হয়ে যাওয়া ও খিচুনি ।
৪। কথা বলতে না পারা, জড়তা বা আটকে আসা বা ভুলে যাওয়া।
৫। প্রচন্ড মাথা ব্যাথা, বমি বা মাথা ঘুরে পড়ে যাওয়া ইত্যাদি ।
৬। হঠাৎ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা বা ঝাপসা দেখা ।
তবে এ সকল উপসর্গ অল্প কিছুক্ষনের মধ্যেই উপশম হয়ে যেতে পারে ।

অনেকেই ঘুমের মধ্যে টিআইএ- র শিকার হন এবং কিছুক্ষন পরই সুস্থ হয়ে যাওয়ায় সকালে ভাবেন হয়ত দুঃস্বপ্ন দেখেছিলেন বলে এমন হয়েছিল কিংবা গ্রাম এলাকায় অনেকেই ভাবেন স্বপ্নে "বোবা-য় ধরেছিল" । কিন্ত এটিই যে পরবর্তিতে মেজর স্ট্রোক সংঘটিত হওয়ার গুরুত্বপুর্ণ সিগন্যাল তা বুঝতে পারেন না । অনেক ক্ষেত্রেই টিআইএ হওয়ার কিছুদিন পরই মেজর স্ট্রোক সংঘটিত হয় (অনেক ক্ষেত্রে ৭দিনের মধ্যেই ) তাই টিআইএ হলে সাথেসাথেই চিকিৎসা শুরু করে দিতে হয় ।

তাই কখনও উপরের লক্ষণ গুলো দেখা দিলে অতি শীঘ্রই নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন কোনো অবহেলা না করেই । আর কোনো রোগী স্ট্রোক করেছে কিনা তা বুঝতে FAST নামক একটা সংকেত ব্যাবহার করা হয় । FAST মানে হল :

F = Facial weakness (মুখের মাংশপেশীর দূর্বলতা )
A = Arm weakness (হাত দূর্বলতা তথা নীচ থেকে উপরে তুলতে না পারা )
S = Speaking or smiling problem (কথা বলতে বা হাসতে সমস্যা )
T = Time save (সময় বাচানো তথা FAST বা দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হওয়া )

এক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে গেলে স্ট্রোক এর অত্যাবশ্যক ক্ষতি হওয়ার হাত থেকে বাচা সম্ভব । মনে রাখতে হবে এ সময় প্রতিটা মিনিট এর মূল্য হয়তবা একেকটা অঙ্গপ্রত্যঙ্গের সমান হয়ে দাড়াতে পারে । তাই স্ট্টোক হয়ে গেলে অযথা এক সেকেন্ড সময়ও নষ্ট না করবেন না, দ্রুত হসপিটালে নিয়ে যান । একটু সচেতনতাই পারে একটা মানুষকে সমূহ স্ট্রোক এর মারাত্বক ঝুকি থেকে বাচাতে ।

অতএব, টিআইএ কে অবহেলা করবেন না কখনই । নিয়মিত ব্লাড প্রেশার ও ডায়বেটিস কন্ট্রোল করুন এবং আজই ধুমপান ছেড়ে দিন, অধিক তেল যুক্ত খাবার বর্জন করুন ও সুস্থ থাকুন ।

সবার জন্য শুভকামনা রইল ..... :)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×