পাল্টিবাজ এরশাদের জন্য সিলেট বাসীর গরম গরম উপহার....
সিলেট: সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে সিলেটে ঝাড়ু মিছিল করেছে
স্বেচ্ছাসেক দল ও মহিলা দল।
মঙ্গলবার বিকেলে নগরীর মিরাবাজার এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামছুজ্জামান জামানের নেতৃত্বে এ মিছিল বের করে সংগঠন দু’টির নেতাকর্মীরা।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা সরকারের সঙ্গ না ছাড়লে এরশাদকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেন।
এ সময় বিএনপি নেতা-কর্মীদের হাতে ‘বিশ্ব বেহায়া এরশাদ’ ‘মহাচোর’ ‘বিশ্ববেইমান’ লেখা সম্বলিত বিভিন্ন ধরণের পোস্টার দেখা যায়।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

