বাসে চড়ে নিশ্চিন্তে হয়ে বসতে না বসতেই সবার উসখুস..। সামনে কিছূ একটা হয়েছে!!!
কেউ নেমে যেতে চায়! কেউ জানালায় উকিঝুকি!!
নেমে গেলাম। শেওড়াপাড়ায় মাঝপথে জ্বলছে বিকল্প সিটি সার্ভিসের একটা বাস!!! দাউ দাউ আগুন! মানুষ চারপাশ ঘিরে। সবাই ছবি ভিডিও নিয়ে ব্যাস্ত!

কানাঘূষা নানান রকম। কে আগুন দিল কিভাবে লাগল!!!
বাসের কাউকে খুজে পেলাম না। জনমত থেকে যা বোঝা গেল- না বিএনপির বিক্ষোভকারীরা কেউ আগুন দেয়নি। নিজে নিজেই লেগেছে আগুন!
হতাহত তেমন কেউ নেই। হুরোহুড়িতে নামতে গিয়ে যা কাটাছেড়া!!!
দাড়িয়ে দেখা ছাড়া কোন গতি পেলাম না। রিক্সা সিএনজি আকাশ ছোয়া দাম হাকছে!!

অবশেষ ফায়ার ব্রিগেড এলো প্রায় ৪০ মিনিট পর। ততক্ষনে দেউবার বার্স্ট করেছে টায়ার। গ্যাস সিলিন্ডার বার্স্টের টেনশনে আশেপাশের সব গাড়ী নিরাপদ দূরত্বে দাড়িয়ে।
অবশেষে ফায়ার ওয়ার্কারদের মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন নিভে গেল।

জটলা ছাড়াতে লাগল আরো মিনিট পাঁচেক। অবশেষে আবার যাত্রা হল শুরু.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

