somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নদী ও নারী: কবির ভাবনা থেকে আইনের বাস্তবতায়

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ - -

কিংবা
এই পদ্মা, এই মেঘনা, এই হাজারো নদীর অববাহিকায়.
এখানে রমণীগুলো নদীর মতন. নদীও নারীর মত কথা কয়.
এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে,.
যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে ফোঁটে। আনন্দ বেদনায়, মিলন বিরহ সংকটে।

নদী আর নারী। কত কাব্য, কত কথা, কত শিল্প সাহিত্য, চিত্রশিল্প এ নিয়ে। কবিদের কল্পনায় সমার্থকতায় পুর্ণ স্বত্তার অস্তিত্ব নিয়ে চলেছে নদী আর নারী।



আবার কখনো নদীকে উদ্দেশ্য করে ঝড়েছে কবির আক্ষেপ :

বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
নৈতিকতার স্খলন দেখেও –
মানবতার পতন দেখেও-
নির্লজ্জ অলস ভাবে বইছ কেন?

কবিদের কল্পনা ছেড়ে নদী এবার আইনত ব্যক্তি স্বত্তা হিসেবে স্বীকৃিত পেল। (কবিরা বাহবা নিতেই পারে? নাকি বলেন?)
গতকাল হাইেকাের্টর এক যুগান্তকারী রায়ে নদ-নদীকে স্বতন্ত্র ব্যক্তি স্বত্তা হিসেবে রায় ঘোষিত হল। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার নির্দেশনা ও প্রতিরোধমূলক ব্যবস্থাসহ সিদ্ধান্ত জানিয়ে রায় ঘোষণা শেষ করেন। তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ-নদী-খালের আইনগত অভিভাবক ঘোষণা করছেন হাইকোর্ট। দেশের সব নদ-নদী-খাল-জলাশয় ও সমুদ্র সৈকতের সুরক্ষা এবং তার বহুমুখী উন্নয়নে জাতীয় নদী রক্ষা কমিশন বাধ্য থাকবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত


ছবি: তুরাগ
বিশ্বে অবশ্য এর আগেই আরো তিনটি নদ-নদীকে জীবন্ত স্বত্ত্বা হিসেবে ঘোষনা করা হয়েছে। যারা হলো নিউজিল্যােন্ডর ওয়াংনুই, ভারতে গঙ্গা ও যমুনা। এবার সাথে যুক্ত হলো বাংলাদেশের তুরাগ।


ছবি: নিউজিল্যােন্ডর ওয়াংনুই

The Uttarakhand High Court has declared the Ganga and Yamuna rivers as "living entities".
The landmark judgment that came on Monday is the first of its kind in India- and second in the world- and this is what it essentially means.
The rivers, two of the most sacred in India, will now have the same legal rights as a human being.

প্রকৃতির জন্য আইনি অধিকার কি কি?
আইনগত অধিকারগুলি মানবাধিকারের মতো নয়, এবং তাই "আইনী ব্যক্তি" অপরিহার্যভাবে একজন মানুষ হতে হবে এমন নয়। উদাহরণস্বরূপ কর্পোরেশনগুলির কথা বলা যায়। আইনের পরিভাষায় সংস্থাগুলি তার পরিচালকদের এবং শেয়ারহোল্ডারদের থেকে পৃথক
স্বত্ত্বা হিসাবে আচরণ করার জন্য আইন পরিভাষায় "আইনী ব্যক্তি" হিসাবে বিবেচিত হয়।


ছবি: গঙ্গা

প্রকৃতি আইনি অধিকার প্রদান মানে আইনটি "প্রকৃতি" একটি আইনী ব্যক্তি হিসাবে দেখতে পারে, এইভাবে সেগুলি তৈরি করতে পারে যা পরে প্রয়োগ করা যেতে পারে। আইনগত অধিকার (যা প্রায়শই মামলা করতে এবং মামলা করার ক্ষমতা হিসাবে বিবেচিত হয়) ধারণা নিয়ে আইনি অধিকারগুলি ফোকাস করে, যা "প্রকৃতি "কে তার অধিকারের সুরক্ষার জন্য আদালতে যেতে সক্ষম করে। আইনী ব্যক্তিত্বের মধ্যে প্রবেশাধিকার এবং চুক্তি প্রবর্তন, এবং সম্পত্তির অধিকার রাখার অধিকার অন্তর্ভুক্ত রয়েছে।


ছবি: যমুনা

নদী মাতৃক বাংলাদেশ এক সময় বাংলাদেশের পরিচিতর ব্রান্ড লাইন ছিল। রচনা লিখতে গেলেই অবধারিত ভাবে এসে যেত লাইনগুলো। কিন্তু আজ সীমান্তের ওপারে বাঁধা, নিজেদের নদীগুলোর উপর যথেচ্ছাচার, নদীর সমন্বিত সংরক্ষন ও ব্যবহারের অভাব, উন্নয়নের সাথে নদী সুরক্ষার ব্যবস্থার যথাযথ প্রয়োগ না হওয়া ইত্যাদি সব মিলিয়ে নদীও ক্রমশ: হয়ে যাচ্ছে দর্শনীয় বস্তু। বুড়িগঙ্গার দু:খের কথা সকলেই অবহিত। যতই দিন যাচ্ছে এর সাথে ক্রমশ যুক্ত হচ্ছে আরো আরো নদীর নাম। দখলদারদের দৌরাত্ব, নদী ভরাট, সীমাহীন বালু উত্তোলন, কল-কারাখানার দুষন, ট্যানারী শিল্প সহ অন্যান্য সকল রাসায়নিক বর্জ্যের ভাগারে পরিণত করা হয়েছে/হচ্ছে নদীকে।


ছবি: মৃতপ্রায় বুড়িগঙ্গা


হুমিকর মূখে : তুরাগ

এই যুগান্তকারী রায়ের ফলে নদীর এই দুর্দশা কিছুটা লাঘব হবে বলেই আশা করা যায় । এবং সময় থাকতে এখনই আরো কঠোর উদ্যোগের মাধ্যমে নদীকে তার স্বকীয় স্বত্তায় বাঁচিয়ে রাখতে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আদালতের রায়ের প্রতি সকলেই শ্রদ্ধাশীল থাকবেন আশা করি। একজন মানুষকে মারলে তার ক্ষতি করলে যেমন তার বিচারিক ভয় থাকে, এখন থেকে নদীও তার আওতাভুক্ত হলো। নদী বাঁচলে মানুষ বাঁচবে। দেশ বাঁচবে।

সব শেষে নদী নিয়ে একটি গানের লিংক :
ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে - হেমন্ত মুখার্জি



কৃতজ্ঞতা: অন্তর্জাল
ছবি কৃতজ্ঞতা: গুগল

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×