সৃষ্টিতত্ত্ব
একাকী একেলা
ছিল সে, সে’ বেলা
লাগেনি ভালো, তাইতো এ খেলা ;
আবার
এসে এ রুপে
বুঝি ক্লান্ত, স্ব-রুপে
ফের শুন্যতা! এইতো মায়া মেলা।।

দেহতত্ত্ব
আকার সাকার
একই রুপে কত বাহার
বস্তুতে অবস্তুর নিত্য লীলা;
তাইতে
শুন্যতা পূর্ণতা
নর, নারী, কাম্যতা
রুপ-রস, প্রেম-কাম ভোগের মেলা।।

ভাবতত্ত্ব
দু দন্ড ভব জীবন
জল বুকে বুদ্বুদ সম যেন
বেহুশ বেখেয়াল বয়ে যাই সে ভেলা;
এসো
নিজেকে নিজে খুঁজে
ভালবেসে সবে যাই ভজে
মানুষেই, মুক্তি, করো তারে ভক্তি-এ বেলা।

ছবি কৃতজ্ঞতা: গুগল
উৎসর্গ: প্রিয় শেরজা তপন ভাই,
যাঁর নতুন কবিতা কোথায় প্রশ্নে জন্ম নিল ত্রি তত্ত্ব
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



