প্রেমে পড়লে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর কমপক্ষে নিকটতম দুইজন বন্ধুকে হারাতে হয়। বন্ধুদের জন্য সময় বের করাটাও হয়ে পড়ে প্রেমিকের জন্য মুশকিল। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকদের করা এক গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে। খবর বিবিসি অনলাইনের।
অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেমে পড়লে বন্ধুদের জন্য খুব কম সময়ই বরাদ্দ থাকে। আর এ জন্য গড়ে দুজন নিকটতম বন্ধুকেও হারাতে হয়।
গবেষকদের বরাতে জানা গেছে, একজনের কমপক্ষে নিকটতম ৫ জন মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকতে পারে। জীবনে প্রেম এলে প্রাত্যহিক জীবনে প্রেমের সম্পর্কের বেলায় সময় দেয়া হয় বেশি। আর এর ফলে বন্ধুদের সঙ্গে বেড়ে যায় দূরত্ব।
অক্সফোর্ড ইউনিভার্সিটির ইভোলিউশনারি এনথ্রপলজিস্ট রবিন ডানবার জানিয়েছেন, ‘জীবনে নতুন কারো প্রবেশ মানেই নিকটতম দুইজনকে ছেড়ে দেয়া’।
গবেষণার বিষয়টি জানানো হয়েছে অ্যাস্টন ইউনিভার্সিটির ব্রিটিশ সায়েন্স ফেস্টিভালে।
উল্লেখ্য, এর আগে গবেষণায় দেখা গেছে, সোশাল নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বাস্তবিক বন্ধুত্বের সংখ্যা সব্বোর্চ ১৫০ জন হতে পারে বা স্রেফ এই সংখ্যক বন্ধুকেই বাস্তবিক স্মরণ রাখা সম্ভব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


