
জী স্যার, হ্যা স্যার, জী স্যার
যা বলবেন সব ঠিক আছে স্যার
হ্যাঁ..হ্যাঁ একদম ঠিক ধরেছেন স্যার
আমরাই সেই চান্দু পা চাটুকার।
আসেন স্যার, বসেন স্যার, দেখেন স্যার
লাল-সবুজের মগের মুল্লুক বাংলাদেশ
লুটে-পুটে খাচ্ছে সবাই,তবু হয়না শেষ
পানির দরে বেইচ্চা দিমু এই গরীব দেশ।
গার্মেন্টস পুড়ে আদম নিধন কি দরকার?
পোষাক শিল্পের রপ্তানি বাজার পুরাটাই লন
প্রবাসীদের নামে মিথ্যা বদনাম কেন?
আপনে চাইলে প্রবাসে লোক পাঠানো বন।
কি বললেন স্যার? বোনের লিগা করিডোর?
এফোড়-ওফোড় করে দেশ যেমন খুশি লন
রাস্তা-ঘাট, তেল-গ্যাস যা লাগে সবই দিমু
লাগলে জান দিমু, আর কি লাগবো কন?
সীমান্তে গোবেচারা কৃষক-ব্যবসায়ী
কিংবা ফেলানী মেরে কি লাভ কন?
আছে ষোল কোটি আমজনতা নরাধম
এক এক করে তাদের সবই মারি লন।
ফারাক্কা বাঁধে বন্ধুত্ব যেভাবে বেঁধেছেন
স্যার টিপাইমুখটাও তেমনি টিপে লন
জনতার মুখ ঘুরিয়ে দিতে ঢাকা দু'ভাগ করেছি
আর কোথায় কি লাগবো একবার কন
কি বলনেল স্যার? নতুন প্রজন্ম?
চিন্তা নাই, মগজ ধুলাই চলছে সবার
মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষ শক্তি বলে
নতুন প্রজন্মকে দু'ভাগ করেছি এবার।
গঙ্গা-তিস্তা-যমুনার পানি বন্ধ কেন
স্যার, চাইলে নদী-সাগর সবই লন
ছিটমহল বিনিময়ের নাটক কেন
স্যার, দেশটা লাগবো কবে কন?
কি বললেন? ওরা যদি কিছু বলে?
ওরা ঘুমন্ত জাতি, কিছু বলবেনা স্যার
নিত্যন্তই যদি কেউ কিছু বলেই ফেলে
গুপ্ত হত্যা-ক্রসফায়ার করবো সাবার।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


