somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাকাহাসি অভিযোগ করেন, ইন্টারভিউয়েই রাষ্ট্রদূত তাকে আপত্তিকর প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তিনি তাকাহাসিকে চুমু খেতে পারবেন কী না।

১৪ ই জুলাই, ২০১১ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌন কেলেঙ্কারির দায়ে জাপান থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত একেএম মজিবর রহমান ভূঁইয়াকে অবশেষে ঢাকায় ফেরত আসার আদেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই তার ঢাকা এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়ে বলে, পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মজিবরকে আপাতত দপ্তরবিহীন অবস্থায় রাখা হতে পারে।

টোকিও দূতাবাসে চাকরি করা একজন স্থানীয় নারী কমকর্তাকে যৌন হয়রানির দায়ে তাকে দেশে ফিরিয়ে নেওয়া বা অন্য কোথাও বদলির সুপারিশ করে তদন্ত কমিটি।

টোকিও দূতাবাসের সাবেক সোশ্যাল সেক্রেটারি কিয়োকো তাকাহাসির অভিযোগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি রাষ্ট্রদূত মজিবরের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় বলে সূত্র জানায়।

তদন্ত কমিটির প্রধান ছিলেন দক্ষিণ কোরিয়ার সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। তিনি রাষ্ট্রদূত মুজিবুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন।

এদিকে টোকিওর বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, ঢাকায় ফিরে যাওয়ার আদেশ পেয়ে মজিবর রহমান দেশে ফেরার প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করেছেন।

মজিবর রহমান জাপান প্রবাসী বাংলাদেশিদের থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

২০১০ সালের ১৩ই আগস্ট টোকিওতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন মজিবর রহমান। এর আগে তিনি ভূটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

তাকাহাসির অভিযোগের পরিপ্রেক্ষিতে সিউল থেকে রাষ্ট্রদূত শহীদুল ইসলাম মে মাসে ওই তদন্ত করেন। তদন্ত প্রতিবেদন তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান।

জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মজিবর রহমান রোববার টেলিফোনে বাংলানিউজকে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কারা করছে জানি না।’

তাকাহাসির অভিযোগপত্রে যা রয়েছে:


বাংলানিউজের হাতে আসা তাকাহাসির অভিযোগপত্র থেকে আরও জানা যায়, তিনি এই অভিযোগপত্র জাপানে কর্মরত অন্য দেশের রাষ্ট্রদূতদের কাছেও তা পাঠিয়েছেন।

জাপানি তরুণী তাকাহাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো কয়েক পৃষ্ঠার অভিযোগপত্রে রাষ্ট্রদূত মজিবর রহমানের বিরুদ্ধে কয়েকদফা বিভিন্নভাবে যৌন হয়রানির অভিযোগ তোলেন।

অভিযোগপত্রে জাপানি ওই তরুণী বলেন, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি দূতাবাসের চাকরিতে যোগদানের পর থেকেই রাষ্ট্রদূত তার সঙ্গে অযাচিত আচরণ করেন। এমনকি চাকরির ইন্টারভিউয়ের দিনও তাকে আপত্তিকর প্রশ্ন জিজ্ঞাসা করেন।

দূতাবাসের সোশ্যাল সেক্রেটারি পদটি শূণ্য থাকায় তা নিয়োগের বিজ্ঞাপন দেন রাষ্ট্রদূত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

১০ ফেব্রুয়ারি এ কে এম মজিবর রহমান চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেন।

তাকাহাসি অভিযোগ করেন, ইন্টারভিউয়েই রাষ্ট্রদূত তাকে আপত্তিকর প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তিনি তাকাহাসিকে চুমু খেতে পারবেন কী না।

এরপর ১৪ ফেব্রুয়ারি আবারও তাকাহাসিকে ইন্টারভিউয়ে ডাকা হয়। সেদিন রাষ্ট্রদূত তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন, যার ধরণ খুবই আপত্তিকর ছিল বলে তাকাহাসি উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো অভিযোগপত্রে তাকাহাসি বলেন, শারীরিক সম্পর্কের দিকেই ইঙ্গিত ছিল রাষ্ট্রদূতের।

তাকাহাসির বলেন, দূতাবাসে প্রথম যোগ করার দিন ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রদূত তার কক্ষে ডেকে নেন এবং কক্ষে প্রবেশের পর আমাকে জড়িয়ে ধরে আপত্তিকর অবস্থায় যেতে চান।

তিনি বলেন, ‘২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রদূত অফিসের কাজ ফেলে আমাকে নিয়ে টোকিও শহরতলীর একটি নদীর তীরে বেড়াতে যান। সেখানে তিনি আবারও আমার সঙ্গে আপত্তিকর কাজের প্রস্তাব দেন। যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। তিনি জোরজবরদস্তি করলে স্থানীয় একজন বাঙালি দূর থেকে আমাদের ছবি তোলেন। যা রাষ্ট্রদূততে ভীত করে তোলে।’

তাকাহাসি অভিযোগ করেন এরপর প্রায়ই রাষ্ট্রদূত আমার সঙ্গে অনৈতিক কাজের প্রস্তাব দিতে থাকেন।

তাকাহাসির কাছে প্রত্যাশা অনুযায়ী সাড়া না পেয়ে রাষ্ট্রদূত মার্চ মাসের শেষ দিকে তাকাহাসিকে বরখাস্ত করেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতেও বিষয়টি মুখরোচক আলোচনার জন্ম দেয়।

এরপরই তাকাহাসি দূতাবাসের স্থানীয় কর্মকর্তাদের পরামর্শে ঢাকায় অভিযোগপত্র পাঠান।

তাকাহাসি অভিযোগপত্রে আরও বলেন, ‘বাংলাদেশ সরকার যদি আমার অভিযোগের সুরাহা না করে, তবে জাপানের আদালতে মামলা করবো।’

তাকাহাসির অভিযোগ পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে শাঁখেরকরাতে পড়ে যায়। বিশেষত, একদিকে বিদেশে দেশের সম্মান, অপরদিকে দেশেও নেতিবাচক আলোচনা।

তবে শেষ পর্যন্ত বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে যায়। এরপর সিউলের রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে টোকিও গিয়ে তদন্তের আদেশ দেওয়া হয়।

মজিবর রহমানের জীবনী:


মজিবর রহমান ১৯৮৬ বিসিএসের মাধ্যমে ১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন মুজিবুর রহমান।

চাকরি জীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন অণুবিভাগে চাকরি ছাড়াও তিনি টোকিও, তেহরান, নয়াদিল্লির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে চাকরি করেন।

টোকিওতে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

(কপি পেষ্ট)
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১১ সকাল ১১:২৫
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

×