somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় চ্যনেলে আসক্ত হয়ে যাচ্ছি আমরা , ভীনসংস্কৃতির চোরাবালিতে চুপিসারে ডুবছে দেশ। সাবধান হোন।

১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসায় নতুন কাজের মেয়ে এসেছে। টাকা পয়সার সাথে তার একটা চাহিদা পেশ হলো স্টার জলসায় তার প্রিয় সিরিয়াল দেখতে দিতে হবে। বাসার বউ/বোন কে দেখি স্টার প্লাসের সিরিয়াল ভক্ত। ছোট ভাগ্নিটা বেড়াতে এসে সারাদিন ডুবে আছে ডোরিমনে। আমি এম্নিতে টিভি দেখার সময় পাইনা। ছুটির দিন খেলা দেখি আর বাংলাদেশী চ্যানেলের একপর্বের নাটকগুলো দেখি আর খুব বড়জোর কোন ইংলিশ মুভি ভাল লাগলে দেখি। ইদানিং রাত দশটার মীরাক্কেল দেখা শুরু করেছি। হটাৎ একদিন সকালে মনে হলো বাসার টিভিটা সবসময় দখল করে হছে ভারতীয় চ্যনেলে। অফিসে গিয়ে আলাপ করে দেখি সবার একই অবস্থা। বাচ্চা ডোরিমন দেখে, বউ/ মা স্টার প্লাসে সিরিয়াল দেখে , কাজের মেয়ে দেখে স্টার জলসা । কোথায় চলছি আমরা?

বাংলাদেশীদের বিদেশপ্রীতি নতুন কিছু নয়। ঐতিহ্যগতভাবেই নানাজাতির রক্ত বইছে আমাদের দেহে। সেই সংগে আড়াইশ বছরের দাসত্ব আমাদের মানসিকতা থেকে আত্মমর্যাদাকে কমিয়ে দিয়ে বিদেশ প্রীতি ঢুকিয়ে দিয়েছে। বিদেশের তৈরী হলেই হলো, একটা উন্নাসিক মানসিকতা ভর করে আমাদের উপর। দেশীয় বহু ভাল জিনিস হারিয়ে গেছে কদরের অভাবে। তবে সবচেয়ে বড় অগ্রাসন বোধহয় এই চ্যানেলগুলোর। ভারত কিন্তু ঠিকিই বাংলাদেশের চ্যানেলগুলোকে তাদের দেশে আটকে রেখেছে। আর আমরা নির্লজ্জভাবে তাদের চ্যানেলগুলোতে ডুবে যাচ্ছি। মীরাক্কেলের মতো অনুস্ঠানগুলোতে বাংলাদেশীদের অংশগ্রহনের মাধ্যমে ধরার চেস্টা করছে মার্কেট।

আমাদের বুদ্ধিজীবীরা অনেক আগেই ব্যাক্তিস্বার্থে মাথা আর দেহ সবই বিক্রি করে বসে আছেন। কাজেই নিজেকেই সচেতন হতে হবে। এখন হয়ত আপনার ছোট্ট মেয়েটার মুখে হিন্দি শুনে চমকে ওঠেন, সাবধান না হলে একদিন হয়ত হিন্দি না জানার জন্য আফসোস করতে হবে।
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×