somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিফার স্টিকি পোস্ট নিয়ে একজন পুরাতন ব্লগারের দুইটা পয়েন্ট.....

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধরে ব্লগকে দেখছি কাছ থেকে... সেই অভিজ্গতা থেকে ফিফার লেখা স্টিকি পোস্ট নিয়ে ২ টা পয়েন্ট মনে এলো।

১। ছোটকালে স্বাধীনতার সংজ্গা পড়াতে গিয়ে শিক্ষক বলেছিলেন, অন্যের অধিকার হরন না করে, অন্যের ক্ষতি না করে, কস্ট না দিয়ে- ইচ্ছেমত চলার অধিকার। ব্লগ করতে এসে সেই সংগা পাল্টে যেতে দেখলাম। মতপ্রকাশের স্বাধীনতার নামে কিছু শিক্ষিত, স্বল্প শিক্ষিত বিকার গ্রস্হ দুর্বত্তদের ব্যক্তি আক্রমন, নাস্তিকতার নামে কুৎসিত ভাবে নবী রাসুল কে আক্রমন কম দেখিনি। ব্লগ টাকে যদি একটা সমাজ হিসাবে কল্পনা করি তবে এই সমাজে যারা ভদ্র শান্তিপ্রিয় তাদের রক্ষার জন্য , সুস্থ পরিবেশের স্বার্থে -আইন এবং তার প্রয়োগ থাকা প্রয়োজন। দুর্বল এবং পক্ষপাতমুলক মডারেশনের করে সামু সহ সব ব্লগই সেই ক্ষেত্রে ব্যার্থ। ব্লগে নাস্তিকতা অবশ্যই চলতে পারে, কিন্তু নবী রাসূলকে কুৎসিতভাবে আক্রমন নাস্তিকতার কোন শর্ত পূরন করে? আমরা নানা সময়ে এই ব্লগে চিৎকার করা বলার চেস্টা করেছি , আপনাদের ভালবাসার পিতা মাতাকে গালি দিলে আপনাদের যেমন কস্ট হয় প্রিয়ে নবী রাসুলকে গালিদিয়ে কুৎসিত বাজে কথা বললে একজন মুসলমানের তারচয়ে কম কস্ট হয় না, কারন আল্লাহ এবং রাসুলকে ভালবাসা একজন মুসলমানের ইমানের শর্ত। ব্লগ কর্তপক্ষের কানে পৌছায়নি সেই কথা, উল্টো এইসব কুৎসিত নাস্তিকদের পোস্ট স্টিকি করে নানা সময়ে তাদের প্রমোট করা হয়েছে। এখন আপনি ঠেলা খেয়ে হাস্যকর রিপোর্টের কথা বলছেন। সাধারন ব্লগাররা অনেকেই স্টার নাস্তিকব্লগারদের আক্রমনাত্মক লেখার বিরুদ্ধে রিপোর্ট করে উল্টো মডারেশনের খড়গের নীচে পড়েছে প্রচুর। আসিফ মহিউদ্দীন, সন্যাসী, ওন্কার এদের আপত্তিকর লেখা স্টিকি করা হয়েছে সাধারন ব্লগারদের প্রবল প্রতিবাদের পরও।
মডারেশন বলে যদি কিছু থাকত তাহলে থাবা বাবার কুৎসিত লেখাগুলো তড়িঘড়ি করে ডিলিট করলো কেন সামু, আগেই কেন চোখে পড়েনি? অন্যান্য আপত্তিকর লেখা এখন কেন ডিলিট করতে হচ্ছে বিটিআরসির আপত্তিতে? বিটিআরসিকে মতপ্রকাশের স্বাধীনতার কথা (এইপোস্টগুলোর ক্ষেত্রে) কেন বলতে পারছেন না এখন? জানি বলবেন যে সব মডারেশন করা কঠিন, সময় নাই ইত্যাদি -হাস্যকর ভাংগা রেকর্ড। কিন্তু ব্লগের সাথে অনেকদিন ধরে সংশ্লিস্টরা জানে যে নবী রাসুলকে আক্রমন করা পোস্টগুলোর ব্লগাররা মডারেশনের স্নেহধন্য , মতপ্রকাশের স্বাধীনতার(!) বিশেষ উদাহরন হিসাবে দেখা হতো ওগুলোকে বলেই ধারনা আমাদের।

একটা বিষয়ে পরিস্কার বলার আছে,

আসিফ মহিউদ্দীনের ব্লগসহ আপত্তি তোলা ব্লগ এবং কন্টেন্ট বাতিল করে নিজের কোন চরিত্রটা তুলে ধরছে সামু কর্তৃপক্ষ?

ক. বিটিআরসির অভিযোগ সঠিক- আসিফমহিউদ্দীনের পোস্টগুলো আপত্তিকর ছিল : তাহলে প্রশ্ন হচ্ছে কেন এই আপত্তিকর পোস্টগুলো এতোদিন বাতিল করেননি সাধারন ব্লগারদের নানা সময়ের করা অসংখ্য অভিযোগ সত্বেও? উল্টো কেন প্রমোট করেছেন এদের? ভন্ডামি হয়ে গেল না?

খ. বিটিআরসির করা অভিযোগ ঠিক না , কিন্তু চাপের কারনে বাধ্য হচ্ছি বাতিল করতে-- তাইলে তো সেই নতজানু আমজনতাই হয়ে গেলেন , অসংখ্য চেতনার বুলি আওড়িয়ে সেই আপোষকামী মেরুদন্ডহীন চরিত্র প্রকাশ পেয়ে গেল বাধভাংগার আওয়াজে।

ঠিক কোন জবাবটা হবে?


২. আমার দ্বিতীয় পয়েন্টটা লিখছি একজন পুরান ব্লগারের ভালবাসার জায়গা থেকে। অনেকদিন ধরে আছি তাই ভালবাসি ব্লগকে। একটা সুস্থ্য , অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল মুক্তবুদ্ধি , অন্যায়ের প্রতিবাদকারী, স্বাধীন বাংলাদেশে বিশ্বাসী এবং গঠনমুলক সমালোচনাকারি চরিত্র হিসাবে দেখতে চাই ব্লগকে। এরজন্য যে রকম নৈতিক বোধসম্পন্ন মডারেশন দরকার সেটা নিশ্চিত করতে হবে গুরুত্ব দিয়ে। অন্যায়ভাবে ব্লগকে গলা চেপে ধরার প্রতিবাদ তখন সাধারন মানুষরাই করবে।

নিজের খুত থাকলে অন্যায়ের কাছে মাথা নত করতে হয়, খুত না থাকলে আপোষের প্রয়োজন হয়না।

শুভ কামনা। কমিউনিটি ভাল হলে কোন অন্যায়ই টেকে না শেষ পর্যন্ত।
সামু দীর্ঘজীবী হোক।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

অতি বিদয়াত বিরোধীরাই অতি বিদয়াতী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ১:৩৩




সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×