ঘরের আলো আর ভাল লাগছে না
মন চাইছে জ্যোৎস্না রোদে স্নান করতে;
বাড়িতে থাকতে ইচ্ছে করছে নাহ
তাই আমার প্রস্থান সেই অমানিশার দিকে।
তোমার সহিত বাতচিতে আমি তিক্ত
মন চাইছে ফোন লাইনটা কেটে দিতে।.
হাতে থাকা মোর চায়ের কাপ আজ ধোয়াহীন,
মন চাইছে চায়ের কাপটি ছুঁড়ে ফেলতে্।
আয়নার সামনে দাঁড়াতে মোর লজ্জা লাগে,
আমি যে আজ অসহায়-পাপী ইহার নিমিত্তে।
হারিয়ে যাই ঐ দূর অজানায়
বারি-ঘর-দেহ ছেড়ে-
তোর জন্য ব্যাকুল এ প্রাণ
আকুলতা যায় বেড়ে।
জ্যোৎস্নার রঙে মন রাঙিয়ে,
মন চাইছে ভিজতে;
তুই কি পারবি কখনো কি আর
নিজের ভুল বুঝতে?
জ্যোৎস্নায় আমি ভিজে চপচপ
তুই কি দেখতে পাস?
আহাজারিয়া ওঠে আজ মন
তুই কি শুনতে পাস??
চেয়ে দেখ ঐ দূর পানে চেয়ে
পূর্ণ চাঁদের মেলা;
আমায় নিয়ে ভাববি কি তুই-
সারাক্ষণ সারাবেলা?
কান পেতে শোন জ্যোৎস্নার রব
পাখিদের কলতান;
পাখিরাও আজ বাঁধ ভেঙেছে
ছড়িয়ে আনন্দ বান।
এই জ্যোৎস্নায় দুজনে....
গলা মিলিয়ে গান গাই চল
একই সুরে একই তান;
তোর ভুল যে বুঝে তুই আজ
ফিরে পাবি নবপ্রাণ।।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




