somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পর্শের বাইরে

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো বুঝি নি,হয়তো বুঝতে চাই নি-সময়ের আতিথেয়তা কেন আমাকে আপন করে নেয় না?
নাকি আমিই আপন হতে পারি না। জানি না?? :/ জানলে কি আর মনে শঙ্কার মেঘ জমতো?.........
সময়ের আমন্ত্রনে আমি ছুটে যাই। শাত-পাঁচ ভুলে এক লক্ষ্য সে মহাকালের পানে ছুটে চলি।
অনেকটা পথ পেরিয়ে দিগন্তের শেশ সীমায় চোখে পড়ে-ঐ যে সময়,ঐ যে মহাকাল ডাকছে আমায়;
ডাকছে দু'হাত তুলে। আমি বলি,"এই তো এসে গেছি,দিলাম ছুট! সময়ের বরাভয়ে আমিও যে অংশ
নিতে চাই।মহাকালকে ছুয়ে যদি এর সুবাসেও আত্মাকে পবিত্র করতে পারি তাতেই বা কমকিসের??
জীবনে তো কম পাপ করি নি,নৈতিকতার দুর্মূল্যের বাজারে আত্মশুদ্ধির একটা পথ তোঅন্তত পেলাম,
যাক... বাঁচা গেল!...............এসব ভাবতে ভাবতেই মনটা কোন এক স্বর্গীয় আনন্দেভরে উঠলো।
কালরসের মধু আস্বাদনে মন্তা যে আকুপাকু করছে। এ মনকে আর বেঁধে রাখতে পারছি না।
তাইতো প্রাণপণে ছুটছি...ছুটছি তো ছুটছি ই ই ই ....................................>>>>>>>>>


অনেকটা পথ তো পেরোলাম। কই? কোথায় সে রক্তিম সূর্য?? কোথায় আছে তার সেই অমৃতযৌবন???
যতোই এগোই,দূরত্ব তো কমছে না। মহাকাল তো একি দূরত্বে দাড়িয়ে আছে। হঠাৎ এক অজানা
শঙ্কায় মনটা কেঁপে ঊঠলো। দেহঘরির ঘণ্টা হঠাৎই মনে হল নিস্তব্ধ! ------আচ্ছা,আমি স্বপ্ন দেখছি?
নাকি এ নিদ্রাচ্ছন্নতায় বাস্তবতার ছলনা?!? নিজেকে বার বার পরোখ করলাম।নাহ! আমি নিদ্রাচ্ছন্ন নই।
তাহলেকি?......? কিন্তু কেন?? কেন এসব শুধু আমার সাথেই হয়? যা আমার জন্য নয়,যে স্বপ্ন স্পর্শের
অতীত,তা কেন আমাকে বিমোহিত করে;কেন আমার জীবনকে এলোমেলো করে দেয়!!


সত্য বলতে দ্বিধা নেই। তাই বলি,"আমি দ্বিসত্ত্ব মানব!আমি ছাড়াও আরেক সত্ত্বা আছে আমার
মাঝে।অন্তরলিনের গহিনে জন্ম হলেও আমার মাঝেই তার স্বমহিমায় বেড়ে ওঠা। তবে আমার চোখে
ভেসেওঠা এসব স্বপ্ন আমি দেখি না।দেখে সেই দ্বিতীয় সত্ত্বা যে আজ কৈশোরে পা দিয়েছে। তার কিশোর
সুলভচাঞ্চল্যে আমি দিশেহারা। দিকবিদিক দুরন্তপনায় মত্ত সে কখনো স্থির নয়। কল্পনাপ্রবণ এ অস্থির
সত্ত্বাশুধুই স্বপ্ন দেখতে ভালবাসে। আর সেসব অধরা স্বপ্নের অপূর্ণতার ভাগীদার হই আমি। অশ্রুর প্রতি
ফোঁটায় সে অপূর্ণতা ঝরে পড়ে-কখনো বা হিমরক্তের লাল মহিমায়! আকাশচুম্বী স্বপ্নে বিভোর সেজন
মহাকালকে ছোঁয়ার স্বপ্ন দেখে।যার প্রতিফলন নয় বরং প্রতিসরণের ফলে আমার মাঝেই তা হারিয়ে যায়!!!


কোন এক অজানা লোভে আমিও ছুটে চলি সময়কে পাড়ি দিয়ে মহাকালের কাছে। পথের কাঁটাবিদ্ধ
হওয়ারশূলবেদনাকে তাচ্ছিল্য করে, নিজের কষ্ট কে কবর দিয়ে সেখানে পৌঁছে দেখি মহাকাল মুছকি হাসছে।:)
অনুভব করি মহাকালের আতিথেয়তা।সময়ের দাবি আদায়ে ক্ষুধার্ত আমি তখন মহাকালকে ছুঁতে যাই।
কিন্তু নাহ ছুঁতে পাড়ি না তো! বারবার চেষ্টা ছালাচ্ছি-তবুও হচ্ছে না। --------শত চেষ্টাকে কবর দিয়ে উত্তরী
বায়ু আমায় ফিশফিশিয়ে বলে,আমাকে নাকি সে অধিকার দেয়া হয় নাই। আমি তার যোগ্য নই।
কিয়ৎক্ষন আমার হৃদস্পন্দন থমকে গেল। পরক্ষনেই নিভুদীপে আশার আলো ফিরে পেলাম।অযোগ্য হয়তো
আমি নই, আমার মাঝে বাসকারীসেই দ্বিতীয় সত্ত্বাটি।কেননা স্বপ্ন সে দেখেছে।আমি নই......তবু সত্যান্বেষী এ
মনের কোন কিছুতেই তৃপ্তি মেলে না। "কই সে উত্তরী বায়ু? আমি তার মুখ থেকেই নিশ্চিত হতে চাই সত্যটি।"
অনেক খুঁজেছি কিন্তু তার দেখা পাই নাই।কিন্তু এত সংশয়ে পাহাড়সমান দুঃখের পাথর যে আর ভাঙ্গে না।

এ কষ্টের পাথর দিয়েই পাঁজর ভেঙ্গে সে সত্ত্বাকে হাতে নিয়ে একদৃষ্টে তাকিয়ে বলি,"কেন এমন স্বপ্ন
দেখতেগেয়েছিলি? কেনই বা আমায় এত কষ্ট দিতে তোর এত তাড়া! কেন এত কষ্ট করতে বাধ্য করলি জীবনভর?


তুই চুপ কেন?... কোথায় তোর সেই কৈশোরের চাঞ্চল্য? আমি জবাব চাই।জানি তুই জবাব দিতে পারবি না।
এজন্যই তকে পাঁজর চিঁরে বের করে এনেছি। অনর্গল ঝরে পরা রক্তে আমি সিক্ত হচ্ছি। আমাকে অনেক
দূরে যেতে হবে আমার হাতে বেশি সময় নাই।বল!!!!..............হাহ!! আমার নিথর দেহের বাইরে তুই
নিশ্চুপ কেন?? আজ তোকে মুক্তি দিলাম। আমার মধ্যে তোর আর কোন ঠাই নাই। আর কখনো ফিরে
আসবি না বলছি। তুই ঐ আস্তাকুড়েই পড়ে থাক। তোকে আমার দরকার নেই।কষ্টের সাগরে ডুবে আমি
মরতে চাই না।যদি বাঁচতে হয় তবে নিজের হয়ে বাঁচব;যদি শুনতে হয় তবে মনের কথাশুনব;তুই থাকলে
আমার মনের দাবি রক্ষা করা সম্ভব নয় জানি। তাইতো আমার দৃঢ় বিশ্বাস,"যদি মহাকালকেছুঁতে পারি,যদি
আত্মাকে পবিত্র করতে পারি,তা কেবল সম্ভব একমাত্র তোর ""স্পর্শের বাইরেই""!!!!!......!!!!!

__ বিহঙ্গ__
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×