somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পহেলা বজ্রপাত!!

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেই বলে রাখি,
পহেলা বৈশাখের তিনটে বজ্রপাতে আমার শিক্ষা হয়েছে!
তা হল...
"বাধাহীন প্রকৃতিতে প্রতিভার ধান ছড়িয়ে দিবেন না;
অচেনা পাখি উড়ে এসে জুড়ে বসতে পারে।
সাবধান!!!!"

দিনটা ১৪ই এপ্রিল,২০১২-শনিবার। অনেক ঘোরাঘুরির পর ভরদুপুরে রমনায়
কড়ই গাছের ছায়ায় কাজিনরা বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সবার আবদার,আমাকে
আমার একটা কবিতা আবৃত্তি করতে হবে। অনেক ধানাইপানাই করলাম কিন্তু
কোন লাভ হল না। শেষটায় শুরু করলাম...
...............আহেম এহেম হুম হুম...............

বৈশাখের প্রথম আস্ফালনের .........
উদ্দাম মলয় ঝাঁপটা......
প্রথম দেখায় বুঝতে পারি নি......
অঙ্গজুড়ে লেপটে থাকা.........
পরিধেয়ের মাপটা!! ......

এলোমেলো হাওয়ায় ওড়া চুল।...
উজল রোদের ঝিলিমিলি আলো;......
চোখ বাঁকিয়েও বুঝতে পারি নি.........
বর্ণিল তোমার চুলের রঙে আলো......
নাকি শুধুই কালো!...

অঙ্গ তোমার বাসন্তি রঙা।......
রোদ আর রঙে চোখ ধাঁধাঁয়।......
ভ্রূলতার সন্ধিতে ঐ লাল টিপ,......
প্রতিমা তোমায় লাগছে ভীষণ!! ............
বাঁধতে পারে নি কোন বাঁধায়। ......

পরী তুমি আমাআআ.....................

আবৃত্তি করতে করতে নিজের মাঝে হারিয়ে গিয়েছিলাম......
হঠাৎ কোত্থেকে এক সুন্দরী ললনার আবির্ভাব। বাঁধা পড়ায় বিরক্ত
হলাম। >_<

==ওয়াও ওয়াও!! ভাইয়া,আপনি এতো ভাল আবৃত্তি করেন!! আমি মুগ্ধ!!
থামলেন কেন? আবার একটু করেন না প্লিজ!

ভাবলাম--নিশ্চই টিটকারি মারতেছে।আমি কখনই ভাল আবৃত্তি করতে পারি
না। এই প্রথম কারো প্রশংসায় অবাক হলাম!! তবুও ভদ্রতার খাতিরে...

==ধন্যবাদ আপু। তবে এখন আর করতে ইচ্ছা করছে না। আর কিছু
বলবেন??
==না মানে...ইয়ে!! ভাইয়া, আমি কিন্তু আপনার চেয়ে ছোট। আমাকে তুমি
করে বলতে পারেন।

খাইছে আমারে!! মাইয়া কয় কি !!!

!!!(প্রথম বজ্রপাত)!!!

==না না ঠিক আছে। আচ্ছা আপু(জোর দিয়ে) আপনার আর কিছু বলার না থাকলে যেতে
পারেন।
==হুম যাচ্ছি। তবে আপনি যে কবিতাটা আমার জন্য লিখেছেন তা আমি
জানি।

!!!(দ্বিতীয় বজ্রপাত)!!!

==মানে?? কি বলেন এইসব!! আজব তো!! এই কথার মানে কি??
==তাহলে আপনি আমার দিকে তাকিয়ে আবৃত্তি করছিলেন কেন??
==দুঃখিত! ভুল করে বোধহয় চোখ পরে গিয়েছিল।
==না না ভুল করে না। আপনি অনেকক্ষণ তাকায় ছিলেন!!

!!!(তৃতীয় বজ্রপাত)!!!

আল্লাহ আমারে বাঁচাও! নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে বাঁচালাম......
==আজকের বাঙালি সব ললনার সাথেই এটা মেলে। সবারই যে
এক বসন...এক রঙ ...এক ঢঙ...!!
আমার কবিতাটি তাই সবার জন্যই
সবার তরে----

'''_____উৎসর্গিত____'''

(১৩-০৪-১৩)

~~~~~~~~~~~~~~~~~~বিহঙ্গ~~~~~~~~~~~~~~~~~~~~



সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×