somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবার আগে দেখুন এইচএসসি ফলাফল। ফলাফল জানতে নিচের সাইট এ যান এবং আপনার রোল আর রেজিঃ নাম্বার দিয়ে আপনার ফলাফল দেখুন নিজেই।

২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৩শে জুলাই দুপুর ১:৩০ মিনিটে প্রকাশ হবে। ০৬ জুলাই ২০১৭ তারিখ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৩শে জুলাই ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সময় দিয়েছেন। রেওয়াজ অনুযায়ী ওইদিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলের কপি তুলে দেয়া হবে। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ জানা যাবে….

মোবাইলে ফলাফল জানার উপায়ঃ যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে HSC অথবা Alim লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:

সাধারণ বোর্ডের ক্ষেত্রে HSC DHA 123456 2017

মাদ্রাসা বোর্ডের জন্য Alim MAD 123456 2017

এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য HSC TEC 123456 2017

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফলাফল প্রকাশের ধারাবাহিকতাঃ বিগত কয়েক বছর ধরে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা ০২ এপ্রিল শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৫ই মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ই মে থেকে শুরু হয়ে শেষ হয় ২৫শে মে। আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সেই ধারাবাহিকতায় আগামী ২৩শে জুলাই এবারের ফলাফল প্রকাশ করা হবে।

এবারের পরীক্ষার্থী সংখ্যাঃ ১০ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন ছাত্র এবং ৫ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন ছাত্রী।

বিগত বছরের পরিসংখ্যানঃ গত বছরের (২০১৬ সালের) এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিলো ৭৪.৭০ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছিলো ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। তার আগের বছর (২০১৫ সালে) গড় পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ।

গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৬৮.৫৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪.৬০ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৬৪ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৭৫.৪০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৭০.১৩ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৮৩.৪২ শতাংশ।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.১৯ শতাংশ। মোট পাস করেছিলো ৮০ হাজার ৬০৩ জন। জিপিএ-৫ পেয়েছিলো ২,৪১৪ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.৫৭ শতাংশ। মোট পাস ৮৬ হাজার ৪৬৯ জন। জিপিএ-৫ পেয়েছিলো ৬,৫৮৭ জন।

গতবার ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৫.৬০ শতাংশ ছিলো।

সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ১,৩৩০ জন, কুমিল্লা বোর্ডে ১,৯১২ জন, রাজশাহী বোর্ডে ৬,০৭৩ জন, চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ২,২৫৩ জন, দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৩,৮৯৯ জন, বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৭৮৭ জন, যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলো ৪,৫৮৬ জন।

বিদেশে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করে ২৩২ জন। পাসের হার ৯৩.৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ৫৩ জন।

গত বছর মোট পাস করেছিলো ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলো ৪১ হাজার ৪৬৮ জন।

গতবার এইচএসসিতে কলেজ বোর্ডগুলোর ফলাফলে পাসের হার ছিলো ৭২.৪৭ শতাংশ, মোট পাস করেছিলো ৭,২৯,৮০৩ জন ও জিপিএ-৫ পেয়েছিলো ৪৮,৯৫০ জন।

ফলাফল পুনঃনিরীক্ষণঃ পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশের পর দিন থেকে এক সপ্তাহ আবেদন গ্রহণ করা হবে।

এজন্য শুধু টেলিটক মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রতিটি বিষয় বা পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য।

ফিরতি এসএমএসে আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে মোবাইল নম্বর দিয়ে পূণরায় ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

যেসব বিষয়ের দুটি পত্র (যেমন: বাংলা ও ইংরেজি) রয়েছে, সেসব বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে আবেদন দুটি পত্রের আবেদন হিসেবে বিবেচিত হবে এবং আবেদন ফি ৩০০ টাকা ফি নেওয়া হবে।

সবার আগে দেখুন এইচএসসি ফলাফল জানতে view this link
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×