somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্ঘুম রাতের এলোমেলো প্রলাপ

১৬ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আজ পর পর তিন রাত জাগলাম । গতকাল বমি করতে গিয়েও করলাম না । পর পর তিন রাত জাগার অভ্যেস নেই । এক রাত আছে । আমি চিন্তা করে খুঁজেও পাচ্ছিলাম কেনো জাগলাম । এখন পেলাম । প্রকৃতি আমাকে নিয়ে খেলছে, আর আমিও খেলছি । ভালোবাসা ভালোবাসা খেলা ।

---আপনি আজ রাতও জাগছেন?
-হু
--- আজ বাসায় জান নি কেন?
-কি মনে হয়?
--- বলব না ।

আমার আগেই থেকে মনে হচ্ছিল মেয়েটা আমার প্রেমে পড়ছে । কিন্তু সে নাকি ভালোবসায় বিশ্বাসী না । : আমি ভালোবাসায় বিশ্বাসী করিনা , তবে ... তবে আজকাল স্বপ্নে দেখি কে একজন যেন আমাকে বলছে : ভালোবসার মত পৃথিবীর সবথেকে আবেগময় জিনিসটা তোমাকে এখনও কেও দেয়নি বলেই তুমি ভালোবসায় বিশ্বাসী না , চেয়ে দেখ তোমার পাসে ... হাতটা বাড়িয়ে দাও ...

-৪ঘন্টা না উঠে একসাথে চ্যাট করা এই প্রথম ।
--- আমার সাথে ?
- হু।
--- জানেন , আমার না গতকাল ঘুম হয়নি । আপনার সাথে কথা বলার পরই বমি করলাম। সবাই অনেক চিন্তিত হয়ে পড়েছিল । ঐযে , গতকাল আমার জন্য জাগলেন তাই আমারও আপনার জন্য ঘুম হয়নি । রাত জাগাতে কাটাকাটি :)
- বিকেলের মত একটা ছেলের জন্য অন্য একটা মেয়ের ঘুম না হওয়া বড়ই চিন্তার বিষয় ।
--- জানেন , আজ সারা দিন মনে মনে আপনার সাথে কথা বলেছি । আপনি কি শুনতে পেয়েছিলেন ?
-না ।
--- জানতাম শুনতে পাবেন না । আপনি তো সারাদিন ঘুমিয়েই কাটিয়েছেন । জানেন , মা যদি বকা না দিত তাহলে সারারাত আপনার সাথে জেগে কথা বলতাম । কিন্তু মা একটু পর এসেই হুংকার দেবে ।
- দিলেই ভালো । না হলে তুমি আজও উঠবে না । যাও খেয়ে রেস্ট নাও । না হলে কালকের মত হবে ।
--- হলে হোক , আপনার সাথে কথা বলতে মন চাচ্ছে । মনে মনে আপনার সাথে কথা বলার একটা সুবিধা আছে । যেমন , মা এসে নিশেধ করবে না । আমার যতক্ষণ খুশি কথা বলতে পারব ।
- আমি কালকে থেকে নেটে আসবো না । এটাই শেষ চ্যাট ।
--- আপনি আমাকে মেইল করবেন । আমি মেইলের জন্য অপেক্ষা করব । করবেন না ?
-না, মেইল কাওকেই করিনা । ওয়েটিং জিনিসটা খুবই বিরক্তিকর , ওয়েট করো না ।
--- করব করব করব , হাজার বার করব । আমার ইচ্ছা আমি করব।
- ওকে কইরো।
--- তাহলে মেইল দিবেন ?
-না ।
---আমি সেই সকাল ১০টার পর থেকে খাইনি । আজ রাতেও খাবো না । না খেয়ে অভ্যেস নেই । কাল মারা যাব জানবেনও না ।
- ওকে করবো ।

আমার মাথায় কেন জিনিসটি আসল বুঝলাম না । কেন বললাম করব? আসলেই কি তার কাছে মেইল করব ? নিজের কাছে প্রশ্ন করি । উত্তর পাই : হু করব ।

চোখে অন্ধকার দেখি । আর লিখতে মন চাচ্ছে না ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৮ রাত ২:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×