somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিক্ষুব্ধ জনতা
জনতার পক্ষে থাকুন,জনতার পক্ষে লিখুন,জনতার পাশে থাকুন।কারণ জনতা আজ বিক্ষুব্ধ।nগণতান্ত্রিক রাষ্টে জনগণই সকল ক্ষমতার উৎস।n

#‎প্রসঙ্গ_যখন_ফুটবল‬

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়দিন আগে তৃতীয় সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ।সে জন্যে অনেক অভিনন্দন জানিয়েছি আমরা।কথা সেটা না,আসুন দেশের ফুটবল পরিস্থিতি নিয়ে কিছু কথা বলি...

অন্যান্য ম্যাচের কথা বাদ দিলাম অন্তত তৃতীয় সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখেন নি এমন মানুষ কমই আছে!তারা নিশ্চয় দেখেছেন মাঠের অবস্থা।আচ্ছা বলুন তো একটা মধ্যম আয়ের দেশের ফুটবল খেলার মাঠ এমন জরাজীর্ণ হবে কেন?বৃষ্টি হলেই কেন মাঠে কাঁদা হবে?সম্প্রচার সিস্টেম কেন এর অনুন্নত হবে?মাঠে খেলা চলাকালীন খেলা সম্প্রচার বাদ দিয়ে কেন বারবার ভিআইপি গ্যালারি দেখাতে হবে?একবার কিন্তু এক ভিআইপিকে সিগারেট টানতেও দেখেছি আমরা টিভি দর্শক!

যারা খেলা দেখেছেন তারা নিশ্চয় দেখেছে আমাদের দেশের ভবিষ্যৎ ফুটবলারগণ কত কষ্ট করে মাঠে ফুটবল খেলেছে,কিভাবে কাঁদার মধ্যে বল দখলে রেখেছে,কত কষ্ট করে সতীর্থকে পাস দিয়েছে।নাকি জয়ের আনন্দে এসব কিছু ভুলে বসে আছেন?

বাংলাদেশ ক্রিকেট কিন্তু একদিনে আজকের এই অবস্থানে আসে নি,এর পেছনে রয়েছে বিপুল মানুষের প্রচেষ্টা ও আর্থিক অনুদান।কিন্তু ফুটবল আমাদের পুরোনো খেলা হওয়া সত্ত্বেও কেন ক্রিকেটের চেয়ে এত পিছিয়ে আছি?না!আমি ক্রিকেটকে অবহেলা বা হিংসা করছি না।আমি বলতে চাচ্ছি যে দেশে ক্রিকেট এত জনপ্রিয় হয়েছে সে দেশে ফুটবল কেন পিছিয়ে থাকবে?আমি ফুটবল ও ক্রিকেট উভয়ের উন্নয়ন চাই।

বছরে যে পরিমাণ অর্থ ক্রিকেটের পেছনে ব্যয় করা হয়,তার ৫ ভাগের ১ভাগ অর্থও হয়ত ফুটবলের পেছনে খরচ করা হয় না!ক্রিকেটের জন্য যত প্রচারণা হয় তার ১ আনাও ফুটবলের জন্য হয় না!ক্রিকেট খেলা যেভাবে সম্প্রচার করা হয় সেভাবে কিন্তু ফুটবল খেলা সম্প্রচার করা হয় না!স্কুল পর্যায়ে যেভাবে ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয় সেভাবে কিন্তু ফুটবলকে প্রধান্য দেওয়া হয় না!সারাদেশে লীগ পর্যায়ে যেভাবে ক্রিকেট খেলা আয়োজন করা হয় সেভাবে কিন্তু ফুটবল খেলা আয়োজন করা হয় না!

কিন্তু ফুটবল খেলা নিয়ে এত অনাগ্রহ কেন?আমরা কি পারি না ফুটবল বিশ্বকাপে নিজেদের দলকে সাপোর্ট করতে!এখন স্বপ্নটা হয়ত অনেক বড় মনে হচ্ছে কিন্তু চেষ্টা আর সহযোগীতা থাকলে এটাও সম্ভব।

ফুটবল হয়ত আমি কম বুঝি কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের যে প্রতিভা আমি দেখেছি সেটা দিয়ে সামনে অনেক কিছু অর্জন করা সম্ভব।শুধু প্রয়োজন আন্তরিকতার সাথে এই ক্ষুদে ফুটবলারদের পরিচর্যা,উপযুক্ত মাঠে অনুশীলনের সুযোগ দেওয়া,সর্বোপরি দেশের ফুটবলকে জনপ্রিয় করার জন্য এবং আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রমাণের জন্য আর্থিক অনুদানের নিশ্চয়তা বিধান করা।

আসুন আমরা ফুটবলের উন্নয়ন করি।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×